Logo
Logo
×

Advertisement

খবর

বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

তিন শিক্ষার্থীসহ ঝরল আরও ৪ প্রাণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাস-অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনায় দুই স্থানে নিহত হয়েছেন আরও চারজন। এদের মধ্যে পিরোজপুরে তিন শিক্ষার্থী ও সুনামগঞ্জে গৃহবধূ রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

কক্সবাজার: নিহত পাঁচজনই অটোরিকশার যাত্রী। তবে তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। একজন চকরিয়ার খুটাখালীর বাসিন্দা সাহাব উদ্দিন ও আরেকজন লামা এলাকার সাইফুল ইসলাম। সাইফুল পটিয়া মাদরাসার শিক্ষার্থী। অপরজনদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। কক্সবাজারগামী যাত্রীবাহী বাসের সঙ্গে চকরিয়াগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে মৃত্যু হয় আরও দুইজনের। দুর্ঘটনায় আহত আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ধর্মপাশা (সুনামগঞ্জ) : ধর্মপাশা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ সেলিনা বেগমের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে জিংলীগড়া গ্রামের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি উপজেলার বড়খলা গ্রামে। তিনি ওই গ্রামের মুকশেদ আলীর স্ত্রী।

পিরোজপুর ও কাউখালী : কাউখালী উপজেলার বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেল ও ট্রলির সঙ্গে সংঘর্ষে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-কাউখালীর বেকুটিয়া গ্রামের সত্যদল রায়ের ছেলে শান্ত রায়, সয়না-রঘুনাথপুর গ্রামের বাবর মাঝির ছেলে সুনান মাঝি এবং কেউন্দিয়া গ্রামের আজমল হক বাদল মৃধার ছেলে সাজিদ (২৩)। শান্ত পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্সের শিক্ষার্থী, সাজিদ কাউখালী সরকারি কলেজের শিক্ষার্থী আর সুনান কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

গজারিয়ায় পিয়াশ বাহিনীর হামলা, আহত ৩

গজারিয়ায় পিয়াশ বাহিনীর হামলা, আহত ৩

মোবাইল ফোন ছিনিয়ে যাত্রীকে ট্রেন থেকে ফেলে হত্যা

মোবাইল ফোন ছিনিয়ে যাত্রীকে ট্রেন থেকে ফেলে হত্যা

সংবাদ প্রকাশ করায় পিটিয়ে ভাঙা হলো সাংবাদিকের পা

সংবাদ প্রকাশ করায় পিটিয়ে ভাঙা হলো সাংবাদিকের পা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম