Logo
Logo
×

Advertisement

খবর

গজারিয়ায় পিয়াশ বাহিনীর হামলা, আহত ৩

Icon

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মুন্সীগঞ্জের গজারিয়ায় পিয়াশ বাহিনীর বিরুদ্ধে এক পরিবারের ৩ সদস্যকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সৈয়দ আলী (৬০), তার স্ত্রী রিনা আক্তার (৪৫) ও ছেলে মারুফ (১৮) আহত হয়েছেন। তাদের মধ্যে রিনাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, উপজেলার গোয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী হিসাবে পরিচিত পিয়াশের নেতৃত্বে চারজন তাদের বাড়িতে হামলা চালায়। সৈয়দ আলী জানান, ২১ নভেম্বর সকালে তিনি ও তার স্ত্রী নারায়ণগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে যান। বাড়িতে তার ছেলে মারুফ একাই ছিল। পরদিন বিকালে তারা বাড়িতে ফেরেন। ওই দিন রাত সাড়ে ১২টায় পিয়াশসহ চারজন তাদের বাড়িতে এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে তাদের তিনজনকে জোরপূর্বক বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি সেতুর কাছে নিয়ে যায়। সেখানে গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।

মারুফের অভিযোগ, প্রায় তিন-চার মাস আগে পিয়াশ তার বড় ভাইয়ের কাছে ১২ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দেওয়াকে কেন্দ্র করেই তাদের পরিবারের ওপর হামলা ও নির্যাতন চালানো হয়েছে।

গজারিয়া থানার ওসি কায়সার আহমেদ বলেন, খবর পেয়ে ২৫ জন পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে গিয়ে রিনা আক্তারকে বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

গজারিয়ায় পিয়াশ বাহিনীর হামলা, আহত ৩

গজারিয়ায় পিয়াশ বাহিনীর হামলা, আহত ৩

মোবাইল ফোন ছিনিয়ে যাত্রীকে ট্রেন থেকে ফেলে হত্যা

মোবাইল ফোন ছিনিয়ে যাত্রীকে ট্রেন থেকে ফেলে হত্যা

সংবাদ প্রকাশ করায় পিটিয়ে ভাঙা হলো সাংবাদিকের পা

সংবাদ প্রকাশ করায় পিটিয়ে ভাঙা হলো সাংবাদিকের পা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম