Logo
Logo
×

Advertisement

খবর

জঙ্গল সলিমপুর

পানিতে বিষ মিশিয়ে যৌথ বাহিনীর সদস্যদের হত্যাচেষ্টা

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে স্থাপিত যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্পে ব্যবহৃত পানিতে বিষ মিশিয়েছিল দুর্বৃত্তরা। রোববার সকালে ক্যাম্পে থাকা সদস্যরা পানি ব্যবহার করতে গিয়ে তীব্র বিষাক্ত দুর্গন্ধ ও অস্বাভাবিক ফেনা দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সব সদস্যকে ওই পানি ব্যবহার থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পানির নমুনা সংগ্রহ করে এবং পানির সরবরাহ লাইনের একটি অংশ থেকে বিষের খালি কৌটা উদ্ধার করে। সময়মতো বিষয়টি বুঝতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভূমিদস্যু ও সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসাবে পরিচিত জঙ্গল সলিমপুরে বছরের শুরুতে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‌্যাব-৭-এর উপসহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এরপর সেখানে অস্থায়ী যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়। এলাকাকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন। এসব অভিযান ব্যাহত করতে সন্ত্রাসীদের একটি বাহিনী বিভিন্ন সময় নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে অস্থায়ী ক্যাম্পে হামলা, গুলিবর্ষণ এবং স্থাপনা ভাঙচুরের ঘটনাও ঘটেছে। যৌথ বাহিনীর সদস্যদের এলাকা থেকে সরিয়ে দিতেই পানির সঙ্গে বিষ মেশানো হয়েছিল বলে প্রশাসনের ধারণা।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম যুগান্তরকে বলেন, ‘ক্যাম্পে দায়িত্বরত পানির মোটর অপারেটর সকালে গিয়ে দেখতে পান পানিতে সাদা ফেনা ও তীব্র দুর্গন্ধ। বিষয়টি জানানোর পর তাৎক্ষণিভাবে ওই পানি ব্যবহার না করতে নির্দেশ দেওয়া হয়। এর ফলে কোনো সদস্য অসুস্থ হননি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

খুঁটিতে মাইক্রোবাসের ধাক্কা, মা-মেয়ে নিহত

খুঁটিতে মাইক্রোবাসের ধাক্কা, মা-মেয়ে নিহত

নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকার সবার: রাষ্ট্রপতি

নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকার সবার: রাষ্ট্রপতি

কালাইয়ে থানায় ঢুকে তিন পুলিশকে পিটুনি, গ্রেফতার ১

কালাইয়ে থানায় ঢুকে তিন পুলিশকে পিটুনি, গ্রেফতার ১

কুমিল্লায় কর্ণফুলীর ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত

কুমিল্লায় কর্ণফুলীর ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম