কুমিল্লায় কর্ণফুলীর ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত
আপলাইনে ট্রেন চলাচল বন্ধ
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নাঙ্গলকোটের নাওটী স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে আপ লাইন বন্ধ থাকলেও ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ট্রেনের একাধিক যাত্রী জানান, নাওটী স্টেশন পার হওয়ার পর ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় কয়েকজন যাত্রী আহত হন। নাঙ্গলকোট রেলওয়ের স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, ঘটনাস্থলে আমাদের উদ্ধারকারী ট্রেন তৎপরতা শুরু করেছে। লাকসাম রেলওয়ে থানার ওসি রাজিব চন্দ্র কর বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।’
জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী বরখাস্ত : কুমিল্লায় স্টেশন মাস্টার, ট্রেনের চালক ও রেলওয়ের মূল নিয়ন্ত্রণকক্ষকে না জানিয়ে রেললাইন মেরামতের কাজ করায় নাঙ্গলকোটে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি কোচ লাইনচ্যুত হয়েছে। এতে দায়িত্ব অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী (পথ) মো. গোলাম সারোয়ারকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ শাখার পরিচালক আনিসুর রহমান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন বলেন, ‘লাইনচ্যুত কোচগুলো সরিয়ে ক্ষতিগ্রস্ত লাইন দ্রুত চলাচলের উপযোগী করার কাজ চলছে। এ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত করা হতে পারে।’
