Logo
Logo
×

Advertisement

খবর

কুড়িগ্রামে অর্থ আত্মসাৎ

জামায়াতের চার নেতার বিরুদ্ধে মানববন্ধন

Advertisement

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

‘ভিশন এন্টারপ্রাইজ’ ব্যবসার নামে কুড়িগ্রামে বিনিয়োগ করা ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামায়াতের চার নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন তৃণমূল নেতাকর্মীরা। বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘ভুক্তভোগী মাজলুম পরিবার’-এর ব্যানারে মানববন্ধন থেকে ক্ষতিগ্রস্তরা টাকা উদ্ধার ও বিচারের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন-মো. তৈয়ব আলী, নোমান বিল্লাহ, মাহফুজুল ইসলাম, জাহিদুল ইসলাম, সাজ্জাদ হোসেন, রুহুল আমীন ও মোসলেমা বেগম প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, ২০২০ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম (রাজারহাট), জামায়াতের রোকন আব্দুস সালাম সুজা (ফুলবাড়ী) ও সাবেক কেন্দ্রীয় ছাত্র শিবিরের বায়তুল মাল সদস্য রফিকুল ইসলাম (ভোগডাঙ্গা) ‘ভিশন এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলেন। এর মাধ্যমে কুড়িগ্রামের ১৫০ জন জামায়াত সদস্যের কাছ থেকে ১২ কোটি টাকা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করেন। পরে বিনিয়োগকারীদের লভ্যাংশ ও বিনিয়োগ করা ১২ কোটি টাকা ফেরত না দিয়ে ২০২৪ সালের ১৬ নভেম্বর উধাও হয়ে যান। তারা সব ধরনের যোগাযোগও বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

অভিযুক্ত রফিকুল ইসলাম (রাজারহাট) বলেন, মূলত এখানে ছয়জন পরিচালক ছিলেন। রুহুল আমিন (যাত্রাপুর) ও মাও. জাহিদুল ইসলামও (বুড়াবুড়ি) পরিচালক হিসাবে দায়িত্ব পালন করতেন। আমি ভুক্তভোগীদের আমানত ফেরতের ব্যাপারে বারবার বাকি ৫ পরিচালকদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েও ব্যর্থ হয়েছি। চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী আমাকে একক ক্ষমতায়ন দেওয়ার কারণে ব্যাংকের বিভিন্ন চেকে আমার স্বাক্ষর রয়েছে। অথচ আমার একক নামে ৪০টিরও বেশি মামলা করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম শাখার আমির আজিজুর রহমান স্বপন বলেন, আমরা বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত অনুসারে অভিযুক্ত রফিকুল ইসলামের (রাজারহাট) রোকনিয়াত স্থায়ীভাবে মুলতবি ও দল থেকে বহিষ্কার করা হয়েছে। শাহ জালাল সবুজের রোকনিয়াত দুমাসের জন্য স্থগিত করা হয়েছে।

অপর দুই ব্যক্তির সংশ্লিষ্টতা তেমন প্রমাণিত হয়নি। তিনি বলেন, আমরা ভুক্তভোগীদের পাওনা টাকা ফেরতের বিষয়ে যে কোনো ন্যায়সংগত ও আইনসংগত পদক্ষেপে পাশে থাকব।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রামপুরায় দুই বাসের রেষারেষিতে যুবক নিহত

রামপুরায় দুই বাসের রেষারেষিতে যুবক নিহত

নিষেধাজ্ঞা শেষ নদী-সাগরে ইলিশ শিকারে নামছেন লাখো জেলে

নদী-সাগরে ইলিশ শিকারে নামছেন লাখো জেলে

সখীপুরে মাটি খুঁড়তেই রকেট লঞ্চারসদৃশ বস্তু

সখীপুরে মাটি খুঁড়তেই রকেট লঞ্চারসদৃশ বস্তু

বরিশালে কবরের জমি পাবেন মান্তারা

বরিশালে কবরের জমি পাবেন মান্তারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম