Logo
Logo
×

Advertisement

খবর

বরিশালে কবরের জমি পাবেন মান্তারা

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নদীতে কাটে জীবন, মৃত্যুর পর দাফনের জন্যও ছিল না এক টুকরো জমি। স্থায়ী বসতভিটাহীন বরিশালের মান্তা সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের সেই কষ্ট এবার ঘুচতে যাচ্ছে। মৃত্যুর পর তাদের স্বজনদের দাফনের জন্য তৈরি হচ্ছে কবরস্থান। বরিশাল সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় এক একর খাসজমিতে নির্মাণ করা হচ্ছে এ কবরস্থান। বরিশাল সদর উপজেলার লাহারহাট, চরবাড়িয়া ও আশপাশের নদ-নদীতে অর্ধশতাব্দীরও বেশি বসবাস করছে মান্তা সম্প্রদায়। নৌকাই তাদের ঘরবাড়ি, নদীতে মাছ ধরেই চলে জীবিকা। এই জনগোষ্ঠীর অনেকেরই নেই স্থায়ী বসতভিটা। জীবনের নানা সংকটের সঙ্গে মৃত্যুর পর স্বজনের লাশ দাফনের জায়গা না পাওয়াও ছিল তাদের বড় দুর্ভোগ।

কবরস্থানের অভাবে স্বজন হারানোর শোকের মধ্যেও দাফনের জায়গা নিয়ে অনিশ্চয়তায় পড়তে হতো তাদের। এই সংকট নিরসনে বরিশাল সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় সিংহেরকাঠী আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন খাসজমিতে কবরস্থান নির্মাণের কাজ চলছে। প্রায় এক একর জমিতে গড়ে তোলা হচ্ছে কবরস্থানটি। এটি চালু হলে মান্তা সম্প্রদায়ের মানুষ ছাড়াও ছিন্নমূল অন্যরাও সেখানে লাশ দাফন করতে পারবেন। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানা জানান, কবরস্থান নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। এ ক্ষেত্রে উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মায়ের সঙ্গে যাচ্ছিল ২ বোন কাভার্ডভ্যান নিল প্রাণ

মায়ের সঙ্গে যাচ্ছিল ২ বোন কাভার্ডভ্যান নিল প্রাণ

নিষেধাজ্ঞা শেষ নদী-সাগরে ইলিশ শিকারে নামছেন লাখো জেলে

নদী-সাগরে ইলিশ শিকারে নামছেন লাখো জেলে

সখীপুরে মাটি খুঁড়তেই রকেট লঞ্চারসদৃশ বস্তু

সখীপুরে মাটি খুঁড়তেই রকেট লঞ্চারসদৃশ বস্তু

বরিশালে কবরের জমি পাবেন মান্তারা

বরিশালে কবরের জমি পাবেন মান্তারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম