Logo
Logo
×

Advertisement

খবর

সখীপুরে মাটি খুঁড়তেই রকেট লঞ্চারসদৃশ বস্তু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল ও সখীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

টাঙ্গাইলের সখীপুরে মাটি খুঁড়ে পাওয়া জং ধরা দুটি বাক্সে ১২টি রকেট লঞ্চারসদৃশ বস্তু ও তিনটি গোলাকার হাতবোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার কচুয়া থলচালা এলাকার একটি কৃষিজমি থেকে এসব বস্তু উদ্ধার করা হয়। ওই এলাকার কৃষক মো. আরছব আলী তার ছেলে শাকিলকে নিয়ে জমিতে মাটি কাটছিলেন। এ সময় মাটি খুঁড়তে গিয়ে তারা সেখানে লোহার তৈরি দুটি বাক্স দেখতে পান। পরে বাক্সটি মাটি থেকে তুলে জমির আইলে রেখে পুলিশকে খবর দেন। পুলিশ বস্তুগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার করা রকেট লঞ্চারসদৃশ বস্তুগুলো অনেক পুরোনো। দুটি বাক্সে ছয়টি করে মোট ১২টি র?কেট লঞ্চারসদৃশ বস্তু পাওয়া গেছে। এছাড়া গোলাকার হাতবোমাসদৃশ আরও তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। বাক্স দুটির গায়ে ইংরেজি অক্ষরে ‘পূর্ব পাকিস্তান পুলিশ টাঙ্গাইল’ লেখা একটি নেমপ্লেট রয়েছে। স্থানীয় ইউপি সদস্য হাসান আলী বলেন, এই বস্তুগুলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন বা তার আগের সময়কার পূর্ব পাকিস্তান পুলিশের কোনো সরঞ্জাম। সখীপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, পুরোনো জং ধরা ১২টি গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মায়ের সঙ্গে যাচ্ছিল ২ বোন কাভার্ডভ্যান নিল প্রাণ

মায়ের সঙ্গে যাচ্ছিল ২ বোন কাভার্ডভ্যান নিল প্রাণ

নিষেধাজ্ঞা শেষ নদী-সাগরে ইলিশ শিকারে নামছেন লাখো জেলে

নদী-সাগরে ইলিশ শিকারে নামছেন লাখো জেলে

সখীপুরে মাটি খুঁড়তেই রকেট লঞ্চারসদৃশ বস্তু

সখীপুরে মাটি খুঁড়তেই রকেট লঞ্চারসদৃশ বস্তু

বরিশালে কবরের জমি পাবেন মান্তারা

বরিশালে কবরের জমি পাবেন মান্তারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম