Logo
Logo
×

Advertisement

খবর

মায়ের সঙ্গে যাচ্ছিল ২ বোন কাভার্ডভ্যান নিল প্রাণ

আইনজীবীসহ পাঁচ স্থানে ঝরল আরও ৫ প্রাণ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ময়মনসিংহের তারাকান্দায় কাভার্ডভ্যান চাপায় শিশু দুই বোন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ-শেরপুর সড়কের পশ্চিম তালদিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনায় পাঁচ স্থানে আরও পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে নেত্রকোনায় শিশু, মাদারীপুরে প্রবাসী, বরিশালে আইনজীবী, কিশোরগঞ্জে অফিস সহায়ক এবং গাজীপুরে অটোরিকশা চালক রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ময়মনসিংহ : নিহতরা হলো-আরবিয়া (৮) ও রাবিয়া (৬)। তারা পশ্চিম তালদিঘী গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে। মায়ের সঙ্গে দুই মেয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কাভার্ডভ্যান পেছন থেকে তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।

নেত্রকোনা : কলমাকান্দায় দুটি ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে শিশু সাউদা মনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও নামাপাড়া মাদ্রাসার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাউদা মনি ওই গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।

টেকেরহাট (মাদারীপুর) : মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক ইতালি প্রবাসী তানভীর হাওলাদার নিহত হযেছেন। বুধবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুরে এ দুর্ঘটনা ঘটে। তানভীর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে।

বরিশাল : নগরীর সদর রোডে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী সজল কুমার চক্রবর্তীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও দুই আরোহী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সদর রোডের জগন্নাথ মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেলা পরিষদের অফিস সহায়ক মুক্তার হোসেন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে জেলা শহরের শোলাকিয়া এলাকার পপুলার হাসপাতালের সামনের মোড়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈরে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশাচালক মমিনুল হক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। মমিনুল উপজেলার গোয়ালবাতান এলাকায় ভাড়া থাকতেন।

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) : টঙ্গীতে মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল্লাহ আল জাবির নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনার পর শিক্ষার্থীরা ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করে রাখে। আহত শিক্ষার্থী মাদ্রাসার আলিম প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মায়ের সঙ্গে যাচ্ছিল ২ বোন কাভার্ডভ্যান নিল প্রাণ

মায়ের সঙ্গে যাচ্ছিল ২ বোন কাভার্ডভ্যান নিল প্রাণ

নিষেধাজ্ঞা শেষ নদী-সাগরে ইলিশ শিকারে নামছেন লাখো জেলে

নদী-সাগরে ইলিশ শিকারে নামছেন লাখো জেলে

সখীপুরে মাটি খুঁড়তেই রকেট লঞ্চারসদৃশ বস্তু

সখীপুরে মাটি খুঁড়তেই রকেট লঞ্চারসদৃশ বস্তু

বরিশালে কবরের জমি পাবেন মান্তারা

বরিশালে কবরের জমি পাবেন মান্তারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম