Logo
Logo
×

Advertisement

খবর

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৯৭৮

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ডেঙ্গুর ঊর্ধ্বমুখী ধারায় সারা দেশে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় এক হাজার ৯৭৮ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৪৯ জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৮০ জন ভর্তি হয়েছেন; দক্ষিণ সিটিতে ভর্তি হন ১৭৬ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৩২৮ জন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২৬০, চট্টগ্রামে ৩৫৮, খুলনায় ২৫৬, ময়মনসিংহে ৯৪, রাজশাহীতে ২০৯, রংপুরে ১০১ ও সিলেটে ১৬ জন ভর্তি হয়েছেন। বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ৮০৯ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর ৮১ হাজার ৫৯৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭৫ হাজার ৬৯৯ জন হাসপাতাল ছেড়ে গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় ডেঙ্গুতে সেপ্টেম্বরে সর্বোচ্চ রোগী ভর্তি ৪৩ হাজার ৭৭৪ জন এবং ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এ মাসে ১৪২ জনের প্রাণহানি হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের বেশির ভাগই ২১ থেকে ৫৫ বছর বয়সি। দেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গত একদিনে রাজধানীর সরকারি বড় হাসপাতালগুলোর মধ্যে ঢাকা মেডিকেলে ৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া মিটফোর্ড হাসপাতালে ৩৭, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে ৩৩, সম্মিলিত সামরিক হাসপাতালে ৩০, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২০ ও শিশু হাসপাতালে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এসব হাসপাতাল সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোগীর চাপে চিকিৎসক-নার্সদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। ডেঙ্গু কর্নারগুলোতে শয্যার তুলনায় বেশি রোগী ভর্তি থাকছে। শয্যা সংকটে অনেক হাসপাতালে এক বেডে দুইজন শিশু রোগী থাকছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ ঘোষণা জামায়াতের : ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত কর্মসূচি হাতে নিয়েছে জামায়াতে ইসলামী। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে এগিয়ে আসার এবং জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার বিবৃতিতে এই সপ্তাহ পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। এতে তিনি বলেন, জনগণের সচেতনতা ও সহযোগিতায় কেবল জীবনবিনাশী মশাবাহিত রোগটি থেকে সর্বস্তরের মানুষকে রক্ষা সম্ভব হবে। এজন্য ডেঙ্গু প্রতিরোধে দেশবাসী, সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। 

হলি ফ্যামিলি হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধ সামগ্রী সহায়তা রেড ক্রিসেন্টের : ডেঙ্গু রোগীর চিকিৎসায় হাসপাতালের ওপর চাপ কমাতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণ ও প্রতিরোধমূলক সামগ্রী সরবরাহ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) ডিজাস্টার রেসপন্স ইমার্জেন্সি ফান্ড (ডিআরইএফ) এবং আমেরিকান রেড ক্রসের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়। বৃহস্পতিবার হস্তান্তর করা সহায়তা প্যাকেজে রয়েছে ৪ হাজার ডেঙ্গু এনএস-১ র‌্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট ও ২০০টি মশারি।


Advertisement

Advertisement

আরও পড়ুন

চাঁপাইয়ে ভটভটি উলটে বাবা-ছেলেসহ নিহত ৩

চাঁপাইয়ে ভটভটি উলটে বাবা-ছেলেসহ নিহত ৩

ঢামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু সন্তানহীন সংসারে স্বামীকে হারিয়ে দিশেহারা শাহানাজ

সন্তানহীন সংসারে স্বামীকে হারিয়ে দিশেহারা শাহানাজ

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৯৭৮

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৯৭৮

শিক্ষকের লাঠিপেটায় শিক্ষার্থী হাসপাতালে

শিক্ষকের লাঠিপেটায় শিক্ষার্থী হাসপাতালে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম