Logo
Logo
×

Advertisement

খবর

চট্টগ্রামে হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা

তিন কিশোরের জবানবন্দি

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চট্টগ্রামের খুলশীতে ১৬ বছর বয়সি মো. হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে থানায় মামলাটি হলেও শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে খুলশী থানার এসআই গোলাম মোহাম্মদ নাসিম হোসেন।

এদিকে এ হত্যায় জড়িত তিন কিশোর বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম যুগান্তরকে বলেন, হৃদয় হত্যাকাণ্ডে জড়িত তিন কিশোর দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। তাদের একজনের বয়স ১৬ ও বাকি দুজনের বয়স ১৭। তাদের একজন স্কুলশিক্ষার্থী ও দুজন বাসের হেলপার। তাদের হাটহাজারীর ফরহাদাবাদে অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার রাতে নগরীর খুলশীর ওয়্যারলেস ৪ নম্বর লেইনের শেষ মাথায় তালতলা নামক এলাকায় কিশোর গ্যাং সদস্য হৃদয়কে ছুরি ও কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করে অপর গ্রুপের সদস্যরা। এরপর ঘটনার ১২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত আটজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই এলাকায় ৫জি ও ৭জি নামক দুটি কিশোর গ্যাং গ্রুপ রয়েছে। তাদের মধ্যে মো. হৃদয় ৫জি গ্রুপের সদস্য ছিল। সে ভ্যানগাড়িতে সবজি বিক্রি করত। তাকে হত্যা করে ৭জি গ্রুপের সদস্যরা। এই গ্রুপের নেতৃত্বে দিচ্ছে নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগা ও তার ছোটভাই নগর ছাত্রদল নেতা রকি হোসেন পিচ্চি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাজশাহী বক্ষব্যাধি হাসপাতাল বহুমুখী সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা

বহুমুখী সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা

আতঙ্কে স্থানীয় বাসিন্দারা নড়িয়ায় তীররক্ষা বাঁধের ৩০ মিটার পদ্মায় বিলীন

নড়িয়ায় তীররক্ষা বাঁধের ৩০ মিটার পদ্মায় বিলীন

মালয়েশিয়ায় পাচারের চেষ্টা সমুদ্র থেকে বোটসহ উদ্ধার ৭৬ জন, আটক ১১ দালাল

সমুদ্র থেকে বোটসহ উদ্ধার ৭৬ জন, আটক ১১ দালাল

চট্টগ্রামে হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম