Logo
Logo
×

Advertisement

খবর

পূজায় রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দুর্গাপূজা উপলক্ষ্যে সারা দেশের মার্কেট, বিপণি-বিতান ও দোকানপাট রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত এই সময়সীমা বাড়াতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে চিঠি দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দেশের সংকটকালীন সময়ে জ্বালানি সাশ্রয়ে সহযোগিতা করতে ব্যবসায়ীরা রাত ৮টার মধ্যেই দোকানপাট বন্ধ করে আসছেন। তবে বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি সংকটের কারণে দীর্ঘদিন ধরে দোকানগুলোতে বেচাকেনা একপ্রকার নেই বললেই চলে। ঈদ ও পূজাতেই কেনাকাটা একটু ভালো হয়, তাই দোকানপাট খোলা রাখার সময় বৃদ্ধি করা হলে ব্যবসায়ীরা অনেক উপকৃত হবেন।

বর্তমানে জ্বালানি সংকট ও বিদ্যুতের লোডশেডিং অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এ অবস্থায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মানবিক ও অর্থনৈতিক সমস্যার কথা বিবেচনা করে ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত সারা দেশের মার্কেট, বিপণি-বিতান ও দোকানপাট রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত খোলা রাখার সরকারি ঘোষণা প্রদানের আহ্বান জানাচ্ছি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৫

‘ভারত-বাংলাদেশ চোরের দেশ’ বক্তব্য ঘিরে তোলপাড়

‘ভারত-বাংলাদেশ চোরের দেশ’ বক্তব্য ঘিরে তোলপাড়

কুষ্টিয়া একদিন লালন নগরী হবে : সংস্কৃতিমন্ত্রী

কুষ্টিয়া একদিন লালন নগরী হবে : সংস্কৃতিমন্ত্রী

ভারত থেকে আসা ১৮ রেলকোচ সৈয়দপুরে

ভারত থেকে আসা ১৮ রেলকোচ সৈয়দপুরে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম