Logo
Logo
×

Advertisement

খবর

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৫

সিলেটে ৩ প্রাণহানি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ট্রাকচাপায় ইজিবাইকে থাকা পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন একই পরিবারের। সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ তিনজন প্রাণ হারিয়েছেন। সড়ক দুর্ঘটনায় আরও দুই জেলায় প্রাণ গেছে তিন জনের। তাদের মধ্যে টাঙ্গাইলের মির্জাপুরে দুজন ও চট্টগ্রামের ফটিকছড়িতে যুবক রয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

কুড়িগ্রাম ও রৌমারী : নিহতরা হলেন-রৌমারী উপজেলার চতলাকান্দা গ্রামের শহিদুল প্রভাষকের স্ত্রী লিপি খাতুন, ছেলে রিশাদ ও মেয়ে তুবা। বাকি দুজনের মধ্যে অটোচালক ও যাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকার বাদল মিয়ার স্ত্রী শরীফা বেগম রয়েছেন। এ ঘটনায় শরীফা বেগমের মেয়ে বৃষ্টি গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সায়েদাবাদ বাজারে দাঁড়িয়ে থাকা ইজিবাইকটিকে চাপা দেয় মালবাহী ট্রাক। এতে ঘটনাস্থলে তিনজন এবং রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর দুজন মারা যান। রৌমারী থানার ওসি কাউসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ জানান, হাসপাতালে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত আরেকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেট : জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন-গোয়াইনঘাট উপজেলার পশ্চিম মাখেরপাড়া গ্রামের হাসানুজ্জামানের তিন মাসের শিশুসন্তান আয়াত এবং অজ্ঞাত নারী ও পুরুষ। শনিবার দুপুর সাড়ে ১২টায় মহাসড়কের বিরাইমারা সেতুর পাশে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশু আয়াত নিহত হয়। দুর্ঘটনায় শিশুটির মা মারজানা আক্তার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ দুর্ঘটনার ১৫ মিনিট আগে একই মহাসড়কের ফেরিঘাট কাটাগাং এলাকায় জাফলংগামী পর্যটকবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে বাসের একাধিক যাত্রী আহত হন। পরবর্তীতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক নারী ও এক পুরুষ মারা যান। 

মির্জাপুর (টাঙ্গাইল) : যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহতরা হলেন-টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসিন্দা মোটরসাইকেল আরোহী আসিফ এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা পিকআপের হেলপার আব্দুর রহিম। শনিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

ফটিকছড়ি (চট্টগ্রাম) : মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে নিহত সজিব রোসাংগিরী ইউনিয়নের মনুরবাড়ি এলাকার রফিকের ছেলে। শনিবার ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।


Advertisement

Advertisement

আরও পড়ুন

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৫

‘ভারত-বাংলাদেশ চোরের দেশ’ বক্তব্য ঘিরে তোলপাড়

‘ভারত-বাংলাদেশ চোরের দেশ’ বক্তব্য ঘিরে তোলপাড়

কুষ্টিয়া একদিন লালন নগরী হবে : সংস্কৃতিমন্ত্রী

কুষ্টিয়া একদিন লালন নগরী হবে : সংস্কৃতিমন্ত্রী

ভারত থেকে আসা ১৮ রেলকোচ সৈয়দপুরে

ভারত থেকে আসা ১৮ রেলকোচ সৈয়দপুরে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম