Logo
Logo
×

Advertisement

খবর

কিশোর গ্যাং লিডার বগার অনুসারী

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেফতার ৪

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চট্টগ্রামে কিশোর গ্যাং লিডার ওয়াকিল হোসেন বগার চার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে নারীসহ খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের এক নেতা রয়েছেন। একই অভিযানে নিষিদ্ধ সংগঠন নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো-চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের চৌকাতলী এলাকার গোলাম মোস্তফার ছেলে মনির হোসেন ইমন, খুলশী থানার ঝাউতলা টিকিট প্রিন্টিং এলাকার আবদুল হালিমের ছেলে মো. আবদুল হাসান ওরফে কালা হাসান, খুলশীর ওয়্যারলেস ৪ নম্বর লেইনের মো. জামিলের স্ত্রী সাবিহা বেগম ওরফে শাব্বু, খুলশীর জালালাবাদ হাউজিং সোসাইটির মুরগি ফার্ম এলাকার লাল মিয়ার ছেলে মো. শাহজাহান ও খুলশী থানার গরীবল্লাহ শাহ মাজার কুসুম বাগ আবাসিক এলাকার আনোয়ার হোসেনের ছেলে। এর মধ্যে মনির হোসেন ইমন খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জাহিদ হোসেন সাব্বির নিষিদ্ধ সংগঠন নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর অনুসারী।

পুলিশ সূত্র জানায়, ২৯ সেপ্টেম্বর নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা ও তার ছোট ভাই রকি হোসেন পিচ্চির নিয়ন্ত্রণাধীন কিশোর গ্যাং ৭জি গ্রুপের সদস্যদের ছুরিকাঘাতে প্রতিপক্ষ ৫জি গ্রুপের মো. হৃদয় নামের এক কিশোর নিহত হয়। এরপরই নগরীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপতৎপরতা আলোচনায় আসে। ওয়াকিল হোসেন বগা ৭জি গ্রুপ ছাড়াও একাধিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করেন। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ অন্তত ১৬টি মামলা রয়েছে। যদিও এখন পর্যন্ত বগাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৫

‘ভারত-বাংলাদেশ চোরের দেশ’ বক্তব্য ঘিরে তোলপাড়

‘ভারত-বাংলাদেশ চোরের দেশ’ বক্তব্য ঘিরে তোলপাড়

কুষ্টিয়া একদিন লালন নগরী হবে : সংস্কৃতিমন্ত্রী

কুষ্টিয়া একদিন লালন নগরী হবে : সংস্কৃতিমন্ত্রী

ভারত থেকে আসা ১৮ রেলকোচ সৈয়দপুরে

ভারত থেকে আসা ১৮ রেলকোচ সৈয়দপুরে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম