Logo
Logo
×

Advertisement

খবর

ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু

Advertisement

Icon

লালমনিরহাট ও কালীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হলে লালমনিরহাটের পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং নৌপরিবহণ প্রতিমন্ত্রী রাজিব আহসান। রোববার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শন শেষে তারা এসব কথা জানান।

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, মোগলহাট একটি আন্তর্জাতিক স্থলবন্দর। সে কারণে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমাদের চুক্তি করতে হবে। আমাদের অবকাঠামো সংস্কারের বিষয়গুলো অভ্যন্তরীণ ব্যাপার, যা আমরা সহজেই করতে পারব। তবে প্রথম কাজ হলো ভারতের আগ্রহ নিশ্চিত করা। তাই চুক্তি সম্পাদনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ত্রাণমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাণিজ্য শুরু হলে উভয় দেশের অর্থনীতিই শক্তিশালী হবে-সেই প্রত্যাশা নিয়েই আমরা কাজ করছি।

নৌপরিবহণ প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, বন্দর চালুর জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল প্রস্তুত রাখতে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। তবে ভারত সরকার সম্মত না হলে এককভাবে চালু করা সম্ভব নয়। তাই ভারতের সঙ্গে চুক্তিটাই মুখ্য। আশা করছি, দ্রুততম সময়ে চুক্তির মাধ্যমে এটি পুনরায় চালু করা সম্ভব হবে।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান এবং জেলা পরিষদ প্রশাসক মমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৫

‘ভারত-বাংলাদেশ চোরের দেশ’ বক্তব্য ঘিরে তোলপাড়

‘ভারত-বাংলাদেশ চোরের দেশ’ বক্তব্য ঘিরে তোলপাড়

কুষ্টিয়া একদিন লালন নগরী হবে : সংস্কৃতিমন্ত্রী

কুষ্টিয়া একদিন লালন নগরী হবে : সংস্কৃতিমন্ত্রী

ভারত থেকে আসা ১৮ রেলকোচ সৈয়দপুরে

ভারত থেকে আসা ১৮ রেলকোচ সৈয়দপুরে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম