Logo
Logo
×

Advertisement

খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে সারাহ কুকের সাক্ষাৎ

দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করায় গুরুত্ব

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ হয়। এ সময় দ্বিপক্ষীয় সার্বিক বিষয়াদি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সাক্ষাতে দুদেশের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন ও মানবসম্পদ উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকালে তারা দুদেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৫

‘ভারত-বাংলাদেশ চোরের দেশ’ বক্তব্য ঘিরে তোলপাড়

‘ভারত-বাংলাদেশ চোরের দেশ’ বক্তব্য ঘিরে তোলপাড়

কুষ্টিয়া একদিন লালন নগরী হবে : সংস্কৃতিমন্ত্রী

কুষ্টিয়া একদিন লালন নগরী হবে : সংস্কৃতিমন্ত্রী

ভারত থেকে আসা ১৮ রেলকোচ সৈয়দপুরে

ভারত থেকে আসা ১৮ রেলকোচ সৈয়দপুরে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম