Logo
Logo
×

Advertisement

খবর

বিশ্ব তুলা দিবস

তুলার উৎপাদন বাড়ানোর আহ্বান কৃষিমন্ত্রীর

Advertisement

Icon

তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের খাদ্য উৎপাদন ব্যাহত না করে চরাঞ্চল, লবণাক্তপ্রবণ এলাকা, খরাপ্রবণ অঞ্চল ও অন্য কম ফসলি জমিতে তুলা চাষ সম্প্রসারণ করতে হবে। দেশের তুলার মান ভালো উল্লেখ করে তিনি বলেন, তুলা উৎপাদন বাড়াতে হলে সুনির্দিষ্ট এলাকা চিহ্নিত করে দীর্ঘমেয়াদি ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। বুধবার বিশ্ব তুলা দিবস উপলক্ষ্যে রাজধানীর খামারবাড়ির তুলা ভবনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিনের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন-কৃষি মন্ত্রণালয়ের সচিব সলিম খান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব অধ্যাপক এএসএম গোলাম হাফিজ প্রমুখ।

তুলার সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী আমিন উর রশিদ বলেন, প্রাকৃতিকভাবে রঙিন তুলা উৎপাদন করা গেলে কাপড় তৈরিতে অতিরিক্ত রাসায়নিক রঙ ব্যবহারের প্রয়োজন কমবে। পরিবেশবান্ধব ও রাসায়নিকমুক্ত পণ্যের বিশ্ববাজারে চাহিদা রয়েছে। এ ধরনের তুলার উৎপাদন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে না কি বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে তা যাচাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, তুলা উৎপাদন বাড়াতে অর্থায়ন বড় বাধা হবে না। কৃষি মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত। তবে পরিকল্পনা বাস্তবায়নে দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা আজ থেকে ২২ দিন

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা আজ থেকে ২২ দিন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

গৌরীপুরে পুড়ল ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল

গৌরীপুরে পুড়ল ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল

স্বামী-ভাইকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ

স্বামী-ভাইকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম