Logo
Logo
×

Advertisement

খবর

২০ টাকা চুরির অভিযোগ

মাদ্রাসাছাত্রকে মারধর চুল কেটে দিলেন শিক্ষক

Advertisement

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কক্সবাজারের চকরিয়ায় ২০ টাকা চুরির অভিযোগে ১০ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রকে বেত দিয়ে পেটানো, গলা চেপে ধরা, কিল-ঘুসি ও লাথি মারার পর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। পরে শিশুটিকে মাদ্রাসার অফিসকক্ষে অবরুদ্ধ করে রাখারও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মাদ্রাসাশিক্ষক আরিফ উল্লাহকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ার চকরিয়া তানযীমুল কুরআন হিফজ মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরিফ উল্লাহ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরং ইউনিয়নের জুম্মাপাড়ার শহিদুল্লাহর ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মাদ্রাসাটিতে পড়াশোনা করা ১০ বছর বয়সি শিশুটির বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ ওঠে। এ অভিযোগকে কেন্দ্র করে শিক্ষক আরিফ উল্লাহ তাকে মাদ্রাসার অফিসকক্ষে নিয়ে বেত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় গলা চেপে ধরা, কিল-ঘুসি ও লাথি মারার পাশাপাশি শিশুটির মাথার চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে খবর পেয়ে শিশুটিকে আহত ও অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেন।

ওসি আরও জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে চকরিয়া থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি আরিফ উল্লাহকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা আজ থেকে ২২ দিন

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা আজ থেকে ২২ দিন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

গৌরীপুরে পুড়ল ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল

গৌরীপুরে পুড়ল ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল

স্বামী-ভাইকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ

স্বামী-ভাইকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম