মানুষের কর্মকাণ্ডে কণ্ঠস্বর বদলে ফেলেছে পাখি
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হিমালয়ের পাহাড়ি বনে মোনাল নামক পাখির ডাক শোনা যায়। কিন্তু সেই ডাক আগের মতো থাকছে না। পর্যটকদের ভিড়, যানবাহনের শব্দ আর মানুষের কোলাহলে নিজেদের কথা পৌঁছে দিতে পাখিটি নিজের কণ্ঠস্বর বদলাচ্ছে। শুধু তা-ই নয়, মানুষের চাপ আর জলবায়ু পরিবর্তনের কারণে তার আবাসস্থলও ধীরে ধীরে সরে যাচ্ছে আরও উঁচু পাহাড়ের দিকে।
ভারতের গবেষকদের পাঁচ বছরের দুটি গবেষণায় মোনালের জীবনে মানুষের প্রভাবের এমন চিত্র উঠে এসেছে। বিবিসি
