বরিশাল আদালত অঙ্গন
নাজমুলের আত্মহত্যা নিয়ে প্রশ্ন
Advertisement
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে মঙ্গলবার লাফ দিয়ে নাজমুল হক (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। নাজমুল বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ারের দায়িত্ব পালন করতেন। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো স্পষ্ট নয়। নাজমুলের বাবার দাবি, কর্মস্থলে মানসিক চাপে রাখার কারণে আত্মহত্যা করেছে তার ছেলে। জানা যায়, বিবাহিত জীবনে অশান্তিতে থাকায় তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় পরিবারের কেউ এখনো থানায় অভিযোগ করেননি।
জানা যায়, বিকাল ৪টার দিকে আদালত ভবনের ১০ তলা থেকে লাফ দেন তিনি। গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার অলক চন্দ্র বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত বলা যাবে।
বরিশাল কোর্ট পুলিশের ইনস্পেকটর তারক বিশ্বাস জানান, আদালত ভবনের নিচে একজন পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে নাজমুলকে পাওয়া যায়। ভবনটির নির্মাণশৈলীর কারণে অসাবধানতাবশত কারও নিচে পড়ে যাওয়ার সুযোগ নেই। ভবন থেকে পড়ে গেলে কার্নিসে বাধাপ্রাপ্ত হওয়ার কথা। এছাড়া তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার আশঙ্কাও কম। কারণ, ঘটনার সময় আদালত ভবনে অনেক লোকজন উপস্থিত ছিলেন।
