Logo
Logo
×

Advertisement

খবর

‘চুরি’ করতে গিয়ে গণপিটুনির শিকার দুই ভাই

Advertisement

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গাজীপুরের টঙ্গীর শিলমুন দক্ষিণপাড়ায় চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন দুই ভাই সাকিব ও রাকিব। মঙ্গলবার ভোরে স্থানীয় জনতা তাদের আটক করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রাকিবের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে দুই ভাই একটি অটোরিকশা নিয়ে শিলমুন দক্ষিণপাড়ায় জামাল উদ্দিনের বাড়িতে যান। একজন চালক ও অন্যজন যাত্রী সেজে বাড়িটির তিনতলা থেকে এসএস পাইপ নামাতে শুরু করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে তাদের হাতেনাতে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দেন।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

সাকিব ও রাকিব গাজীপুরের পূবাইল আড়াইবাড়ী এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকেন। খবর পেয়ে তাদের বাবা আলমগীর হোসেন ও মা সাবিনা আক্তার ঘটনাস্থলে ছুটে এসে ছেলেদের বাঁচাতে কান্নাকাটি করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, বাবার জিম্মায় চিকিৎসার জন্য দুই ভাইকে কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা আজ থেকে ২২ দিন

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা আজ থেকে ২২ দিন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

গৌরীপুরে পুড়ল ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল

গৌরীপুরে পুড়ল ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল

স্বামী-ভাইকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ

স্বামী-ভাইকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম