জেদ্দায় বহুতল ভবনে আগুন, দোহারের দুই যুবক নিহত
Advertisement
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সৌদি আরবের জেদ্দায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার পর জেদ্দা শহরের তামানিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মহিউল ইসলাম পলাশ ও ওবায়দুল ইসলাম। মহিউল ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের নাজিম উদ্দিন ওরফে কুদ্দুস মোল্লার ছেলে এবং ওবায়দুল একই গ্রামের হারুন বেপারীর ছেলে। জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে তারা সৌদি আরব গিয়েছিলেন।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর ওই বহুতল ভবনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। পলাশ ও ওবায়দুল ভেতরে আটকা পড়েন। সৌদি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ভবনের ভেতর থেকে পলাশ ও ওবায়দুলের লাশ উদ্ধার করা হয়। লাশ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দেশে আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিবারে সদস্যরা।
