Logo
Logo
×

Advertisement

খবর

সারের ডিলারশিপ

পরিবারের একজনকে রেখে সরকারের নীতিমালা বহাল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

একই পরিবারের একাধিক সদস্যের সারের ডিলারশিপের সুযোগ বন্ধের আদেশ দিয়ে সরকারের নীতিমালাই বহাল রেখেছেন চেম্বার আদালত। এর আগে হাইকোর্ট এক পরিবারের একাধিক সদস্যের সুযোগ রেখে স্থিতাবস্থা দিয়েছিলেন; বুধবার সেটি স্থগিত করে আদেশ দিয়েছেন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক। ফলে সারের ডিলারশিপ ও বিতরণসংক্রান্ত ২৭ আগস্ট প্রণীত নতুন নীতিমালার শর্তই থাকছে বলে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহবুবা আকতার জুঁই ও মোহাম্মদ মেহেদি হাসান। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী একরামুল হক টুটুল।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল কাজল বলেন, নতুন নীতিমালায় একই পরিবারের একজনের ডিলারশিপ বা খুচরা বিক্রেতার আইডি কার্ড থাকলে পরিবারের অন্য কেউ ডিলার হতে পারবেন না।

৫ অক্টোবর সরকারের এই বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে দুটি রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট বিদ্যমান ডিলারশিপ বাতিল না করার নির্দেশ দিয়ে স্থিতাবস্থা জারি করেন। পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। বুধবার চেম্বার আদালতে এর শুনানি হয়।

আইনজীবী টুটুল বলেন, সার ডিলারশিপ এবং সার বিতরণ নীতিমালা ২০২৬-এর ৩.১.১ ধারায় বলা হয়েছে, ‘একই অন্নে বা পরিবারে বসবাসরত স্বামী-স্ত্রী, ছেলেমেয়ে বা নাতিনাতনিরা ডিলারশিপ নিতে পারবেন না’। সরকারের এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ঠাকুরগাঁওয়ের এক দম্পতি হাইকোর্টে রিট করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৫

‘ভারত-বাংলাদেশ চোরের দেশ’ বক্তব্য ঘিরে তোলপাড়

‘ভারত-বাংলাদেশ চোরের দেশ’ বক্তব্য ঘিরে তোলপাড়

কুষ্টিয়া একদিন লালন নগরী হবে : সংস্কৃতিমন্ত্রী

কুষ্টিয়া একদিন লালন নগরী হবে : সংস্কৃতিমন্ত্রী

ভারত থেকে আসা ১৮ রেলকোচ সৈয়দপুরে

ভারত থেকে আসা ১৮ রেলকোচ সৈয়দপুরে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম