বিক্ষুব্ধ জনতার হামলায় ৪ পুলিশ আহত
কটিয়াদীতে সন্দেহভাজন নারীর হাত থেকে শিশু শিক্ষার্থী উদ্ধার
Advertisement
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কটিয়াদীতে সন্দেহভাজন নারীর হাত থেকে শিশু শিক্ষার্থীকে উদ্ধার করেছে স্থানীয়রা। শিক্ষার্থীর নাম ইলমা আক্তার (৭)। সে কটিয়াদী পৌরসভার বেথইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। বাবার নাম জামাল মিয়া। বাড়ি বেথইর মহল্লায়। ইলমা বুধবার দুপুরে পড়ার ফাকে স্কুলের সামনে অন্যদের সঙ্গে খেলা করছিল। এ সময় প্রিয়া আক্তার নামে ওই নারী তাকে ফুসলিয়ে অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাচ্ছিল। আশপাশের লোকজন টের পেয়ে তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে। এরপর উত্তম-মধ্যম দেয়। স্কুলের শিক্ষকরা প্রিয়াকে একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে প্রিয়াকে থানায় নিয়ে যাওয়ার পথে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। এতে চার পুলিশ সদস্য আহত হন। তারা হলেন-এসআই মো. মাসুদ রানা, কনস্টেবল আতাউর রহমান, সারোয়ার হোসেন ও আল আমিন।
আটক প্রিয়া আক্তার পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার দিঘিরপাড় গ্রামের টিপু মিয়ার স্ত্রী। রাতে এই প্রতিবেদন পাঠানোর সময় পর্যন্ত তিনি কটিয়াদী মডেল থানা পুলিশের হেফাজতে আছেন।
