Logo
Logo
×

Advertisement

খবর

দুই বাইকের সংঘর্ষ বাবা-ছেলে নিহত

ফরিদপুরে গাড়ি থেকে ছিটকে ছেলের মৃত্যু আহত মা * চার স্থানে ঝরল আরও ৪ প্রাণ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের প্রাণ গেছে। শুক্রবার দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের দুর্গাপুর মোড়সংলগ্ন লাউড়িবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুরে গাড়ি থেকে ছিটকে চালক ছেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন মা। এছাড়া দুর্ঘটনায় চার স্থানে আরও চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় যুবক, ঢাকার নবাবগঞ্জে শিশু, পটুয়াখালীতে শিশু ও সিলেটে বাইক আরোহী রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

নেত্রকোনা ও কেন্দুয়া : নিহতরা হলেন-বাবা মাহমুদুল হক শাহীন ও শিশু ছেলে রাজিন। শাহীন কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা এবং কেন্দুয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। দুর্ঘটনায় শাহীনের স্ত্রী তুহিন আক্তার ও আট বছর বয়সি মেয়ে গুরুতর আহত হয়েছে। এছাড়া অপর মোটরসাইকেলের চালক নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে সাফিক মিয়া গুরুতর আহত হয়েছেন। দুপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হলে কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহীন ও তার ছেলে রাজিনকে মৃত ঘোষণা করেন। 

বালাগঞ্জ (সিলেট) : নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ৪০ ফুট নিচে পড়ে মোটরসাইকেল আরোহী সাইফুর রহমান আলিম নিহত হয়েছেন। তিনি সিলেটের বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের রিফাতপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী একই গ্রামের ওয়াব মিয়ার ছেলে ওয়ছে আহমদ ও আনছার মিয়ার ছেলে রাফি আহমদ গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের বালাগঞ্জ ইউনিয়নের বির্ত্তনীয়া গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঢাকা ও ধামরাই দক্ষিণ : যাত্রাবাড়ীর জনপদ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় যুবক আরিয়ান ভূঁইয়ার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার ভোরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরিয়ান গুলিস্তানের ফুটপাতে জুতার ব্যবসা করতেন। নিহত আরিয়ান পটুয়াখালীর বাউফল উপজেলার রামনগর গ্রামের কাদের ভূঁইয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। এদিকে ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে শিশুসহ অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে আলাদিন হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নবাবগঞ্জ (ঢাকা) : বালুবাহী ট্রাকচাপায় নিহত ফাহিম নবাবগঞ্জের রামনাথপুর গ্রামের রুবেল হাসানের ছেলে। শুক্রবার ওই গ্রামে দুর্ঘটনাটি ঘটে। 

গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী) : গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছে শিশু মাইশা আক্তার। শুক্রবার দুপুরে উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। সে চরবিশ্বাস ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত রনির মেয়ে।

বোয়ালমারী (ফরিদপুর) : দাদার বাড়িতে যাওয়ার আনন্দ ছিল মনে। বাবার অটোভ্যান চালিয়ে মাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল কিশোর বায়েজিদ শেখ। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল তার জীবনের শেষ যাত্রা। মায়ের চোখের সামনেই নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটি সড়কের পাশের গাছে ধাক্কা খায়। ধাক্কায় ছিটকে গিয়ে পাশের আরেকটি গাছের ওপর পড়ে প্রাণ হারায় বায়েজিদ। দুর্ঘটনায় তার মা ছিটকে পড়েন পাশের ধানখেতে। শুক্রবার দুপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের গণি খাঁর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বায়েজিদ শেখ উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের ভ্যানচালক মিল্টন শেখের ছেলে।


Advertisement

Advertisement

আরও পড়ুন

দুই বাইকের সংঘর্ষ বাবা-ছেলে নিহত

দুই বাইকের সংঘর্ষ বাবা-ছেলে নিহত

স্কোপাস-ইনডেক্সড গবেষণার তালিকা দেশসেরা ঢাবি, ড্যাফোডিল দ্বিতীয় ও বুয়েট তৃতীয়

দেশসেরা ঢাবি, ড্যাফোডিল দ্বিতীয় ও বুয়েট তৃতীয়

বাঁশ কেটে নেওয়ার প্রতিবাদ করায় যুবকের হাত বিচ্ছিন্ন

বাঁশ কেটে নেওয়ার প্রতিবাদ করায় যুবকের হাত বিচ্ছিন্ন

ইউএনও’র কার্যালয়ে সাইনবোর্ড বিনা অনুমতিতে জুতাসহ প্রবেশ করুন

বিনা অনুমতিতে জুতাসহ প্রবেশ করুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম