Logo
Logo
×

Advertisement

খবর

সড়ক দুর্ঘটনায় যুবক বৃদ্ধসহ নিহত ৮

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সড়ক দুর্ঘটনায় দেশের সাত জেলায় আটজন নিহত হয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যবসায়ী, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃদ্ধ, ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যবসায়ী, লালমনিরহাটের কালীগঞ্জে, নারায়ণগঞ্জে অটোরিকশাচালক, জয়পুরহাটের কালাইয়ে দুজন ও সিলেটের কানাইঘাটে যুবক রয়েছে। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : লরির ধাক্কায় নিহত নুরুল হুদা ভূঁইয়া মিরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার মৃত শফিউল্লাহ ভূঁইয়ার ছেলে। শুক্রবার রাতে সীতাকুণ্ড পৌরসভার ইদিলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় নিহত তাজুল ইসলাম আখাউড়া উপজেলার রাধানগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। শনিবার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদরের সুহিলপুর মৌলভীবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

গফরগাঁও (ময়মনসিংহ) : দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত জহিরুল ইসলাম গফরগাঁও উপজেলার দীঘিরপাড় এলাকার জালাল মিয়ার ছেলে। শুক্রবার গফরগাঁও-হোসেনপুর আঞ্চলিক মহাসড়কের দুগাছিয়া চৌরাবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

কালীগঞ্জ (লালমনিরহাট) : সড়কে দাঁড়িয়ে থাকা ট্রলির পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত তহিদুল ইসলাম কালীগঞ্জ উপজেলার লতাবর আদর্শপাড়া এলাকার দুলাল হোসেনের ছেলে। শুক্রবার উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর এলাকার মুন্সিপাড়ায় দুর্ঘটনাটি ঘটে।

নারায়ণগঞ্জ : উৎসব ট্রান্সপোর্ট লিমিটেডের বেপরোয়া গতির একটি বাসের চাপায় নিহত আতিক গাইবান্ধার বাসিন্দা। শনিবার নারায়ণগঞ্জ শহরের চারারগোপ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

কালাই (জয়পুরহাট) : চলন্ত ইজিবাইকে ট্রাকের ধাক্কায় নিহতরা হলেন-কালাই উপজেলার আফলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী ও একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এনামুল হক। শনিবার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাইয়ে দুর্ঘটনাটি ঘটে।

সিলেট : চোরাই পণ্যবাহী পিকআপচাপায় নিহত দিলদার হোসেন ভাউরভাগ গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। শনিবার উপজেলার সীমান্তবর্তী সোনারতনপুঞ্জি কালভার্টের পাশে দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিদ্যুৎ ইউনিট ৬৫ টাকা স্থানীয়দের ক্ষোভ

বিদ্যুৎ ইউনিট ৬৫ টাকা স্থানীয়দের ক্ষোভ

সড়ক দুর্ঘটনায় যুবক বৃদ্ধসহ নিহত ৮

সড়ক দুর্ঘটনায় যুবক বৃদ্ধসহ নিহত ৮

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল খরচ ৮ হাজার টাকা

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল খরচ ৮ হাজার টাকা

শেরপুরে দুই গ্রামের সংঘর্ষ মহাসড়কে যান চলাচল সাড়ে চার ঘণ্টা বন্ধ

মহাসড়কে যান চলাচল সাড়ে চার ঘণ্টা বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম