গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে টানা ৪ দিন
Advertisement
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেটসহ সারা দেশে টানা ৪ দিন গ্যাস সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড। সোমবার জালালাবাদ গ্যাসের পক্ষ থেকে এক জরুরি গণবিজ্ঞপ্তিতে গ্রাহকদের এই সাময়িক অসুবিধার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল ৮টায় শুরু হয়ে শনিবার বিকাল ৪টা পর্যন্ত এলএনজি টার্মিনালের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে রিগ্যাসিফিকেশন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখা হবে। এর ফলে সারা দেশের মতো জালালাবাদ গ্যাসের আওতাধীন পুরো সিলেট বিতরণ এলাকায় তীব্র গ্যাস সংকট ও স্বল্পচাপ (লো প্রেশার) বিরাজ করবে। যার প্রভাবে আবাসিক, বাণিজ্যিক, শিল্পপ্রতিষ্ঠানসহ সব শ্রেণির গ্রাহকের স্বাভাবিক গ্যাস ব্যবহার ব্যাহত হতে পারে। ওই চার দিন সাময়িক বিঘ্ন ঘটার কারণে গ্রাহকদের সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়ে আগাম আন্তরিক দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড কর্তৃপক্ষ।
