Logo
Logo
×

Advertisement

খবর

কারমাইকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী

ক্যাম্পাসে নবীন-প্রবীণের মিলনমেলা

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে মঙ্গলবার। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। ক্যাম্পাসজুড়েই বসে নবীন-প্রবীণের মিলনমেলা। এদিন সকাল সাড়ে ৯টায় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন, সাড়ে ১০টায় আনন্দ শোভাযাত্রা, কেক কাটা এবং বেলা ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় প্রথম পর্বে কলেজের সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৬টায় ব্যান্ড সংগীতের আয়োজন ছিল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল হোসেন মণ্ডল।

উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ বর্তমান ও সাবেক কলেজ অধ্যক্ষসহ শিক্ষকমণ্ডলী ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতনরা। পুরো আয়োজনে কারমাইকেল কলেজের সব বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। দিনভর ক্যাম্পাসজুড়ে নবীন-প্রবীণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে আনন্দে মেতে উঠেন। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যারা শিক্ষা অর্জন করে নানান কর্মে নিয়োজিত আছেন, তারাও পরিবার পরিজন নিয়ে এ দিনটি উপলক্ষ্যে ক্যাম্পাসে গিয়ে এসব কর্মসূচি উপভোগ করেন।

১৯১৬ সালের ১০ নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন এই কারমাইকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার নামানুসারেই এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয় ‘কারমাইকেল কলেজ’। ১১০ বছর পেরিয়ে ১১১ বছরে পদার্পণ করল দেশের উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

যশোর সীমান্ত দিয়ে ঢুকছে ফেনসিডিলের বিকল্প মাদক

যশোর সীমান্ত দিয়ে ঢুকছে ফেনসিডিলের বিকল্প মাদক

ছাত্রলীগের ছুরিকাঘাতের অভিযোগ শ্রীমঙ্গলে এনসিপি নেতাকে ধাওয়া, ভিডিও ভাইরাল

শ্রীমঙ্গলে এনসিপি নেতাকে ধাওয়া, ভিডিও ভাইরাল

খুবি ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি

খুবি ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি

কারমাইকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী ক্যাম্পাসে নবীন-প্রবীণের মিলনমেলা

ক্যাম্পাসে নবীন-প্রবীণের মিলনমেলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম