Logo
Logo
×

Advertisement

খবর

ছাত্রলীগের ছুরিকাঘাতের অভিযোগ

শ্রীমঙ্গলে এনসিপি নেতাকে ধাওয়া, ভিডিও ভাইরাল

Icon

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কেন্দ্রীয় নেতাকে ধাওয়া ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার রাধানগর এলাকায় টমটমে করে স্ত্রীসহ বালিশিরা রিসোর্ট থেকে চেক-আউট করে কুমিল্লার উদ্দেশে রওয়ানা হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিবউল ইসলাম। রাধানগর এলাকায় পৌঁছাতেই একদল যুবক তাদের পথরোধ করে বলে ভিডিওতে দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যায়, প্রথমে এক যুবক কুশল বিনিময়ের ভঙ্গিতে এগিয়ে আসে। এরপর হঠাৎ উত্তেজিত হয়ে গালাগাল শুরু করে এবং হাসিবউলকে লক্ষ্য করে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। এ সময় হাসিবউল দৌড়ে ঘটনাস্থল থেকে সরে যান। সঙ্গে থাকা নারীকেও ভিডিওতে আতঙ্কিত অবস্থায় দেখা যায়। এ ঘটনায় স্থানীয় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবসহ আরও ৪-৫ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হাবিবের নেতৃত্বেই ওই হামলার চেষ্টা চালানো হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা এই প্রতিবেদকের কাছে দাবি করেছেন, ঘটনাটি ছাত্রলীগের লোকজনই ঘটিয়েছে। অন্যদিকে, অভিযুক্ত হাবিবুর রহমান হাবিবের বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

যশোর সীমান্ত দিয়ে ঢুকছে ফেনসিডিলের বিকল্প মাদক

যশোর সীমান্ত দিয়ে ঢুকছে ফেনসিডিলের বিকল্প মাদক

ছাত্রলীগের ছুরিকাঘাতের অভিযোগ শ্রীমঙ্গলে এনসিপি নেতাকে ধাওয়া, ভিডিও ভাইরাল

শ্রীমঙ্গলে এনসিপি নেতাকে ধাওয়া, ভিডিও ভাইরাল

খুবি ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি

খুবি ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি

কারমাইকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী ক্যাম্পাসে নবীন-প্রবীণের মিলনমেলা

ক্যাম্পাসে নবীন-প্রবীণের মিলনমেলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম