Logo
Logo
×

Advertisement

খবর

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় যুবকসহ নিহত ৬

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে বরিশালের আগৈলঝাড়ায় যুবক, কুমিল্লার দাউদকান্দিতে যুবক ও তিতাসে শিক্ষক, ফরিদপুরের ভাঙ্গায় স্কুলছাত্র, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিশু এবং সাতক্ষীরার শ্যামনগরে যুবক রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো সংবাদ :

আগৈলঝাড়া (বরিশাল) : বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত সৌরভ ফলিয়া বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের বাসিন্দা সুধীর ফলিয়ার ছেলে। রোববার রাতে আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় বড়মগড়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দাউদকান্দি ও তিতাস (কুমিল্লা) : দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত মারুফ হোসেন দাউদকান্দির কদমতলী গ্রামের মাসুদ রানার ছেলে। রোববার রাতে দাউদকান্দির গৌরীপুর এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। তিতাসে সড়ক দুর্ঘটনায় নিহত লিয়াকত আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। রোববার দুর্ঘটনাটি ঘটে।

ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় একই মোটরসাইকেলে থাকা তিন বন্ধুর মধ্যে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত আরমান শেখ ভাঙ্গার পূর্ব সদরদী গ্রামের ফারুক শেখের ছেলে ও দশম শ্রেণির ছাত্র ছিল সে। রোববার রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ব্রাহ্মণকান্দা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশার চাপায় নিহত আফরোজা খাতুন সঞ্চাপুর গ্রামের ফারুক মিয়ার মেয়ে। সোমবার ওই গ্রামের ঈশ্বরগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কে দুর্ঘটনাটি ঘটে।

শ্যামনগর (সাতক্ষীরা) : মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে নিহত আসাদ গাজী শ্যামনগরের চন্ডিপুর গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে। সোমবার শ্যামনগর উপজেলা সদরের পাউবো অফিসের পাশে দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ডুমুরিয়ায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

ডুমুরিয়ায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

নেতৃত্বের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী

নেতৃত্বের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী

ছিনতাইয়ের অভিযোগ ববির ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে

ছিনতাইয়ের অভিযোগ ববির ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে

চট্টগ্রামে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

চট্টগ্রামে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম