Logo
Logo
×

Advertisement

খবর

বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার : এদিকে প্রধান শিল্পাঞ্চল গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উৎপাদনের চাকা সচল রাখতে ৪ প্লাটুনসহ মোট ১৭ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে জননিরাপত্তায় দেশের ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যরা দায়িত্ব পালন করছেন। গাজীপুর ছাড়া অন্য জেলাগুলো হলো-গোপালগঞ্জে ১৫ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে ৪ প্লাটুন করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে ২ প্লাটুন। যে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী অপতৎপরতা কঠোর হস্তে দমনে বাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

গোমতী সেতুতে ত্রুটি কুমিল্লায় চট্টগ্রামমুখী লেনে বন্ধ যান চলাচল

কুমিল্লায় চট্টগ্রামমুখী লেনে বন্ধ যান চলাচল

বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

জমা দেওয়া অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা

জমা দেওয়া অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম