Logo
Logo
×

Advertisement

খবর

এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

অন্যত্র চারজনের মৃত্যু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হন। সোমবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া একই দিন কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজি চালকসহ দুজন, জয়পুরহাটের কালাইয়ে সড়ক পার হওয়ার সময় পথচারী নারী এবং সাতক্ষীরার শ্যামনগরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সম্পর্কে ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :

ভাঙ্গা (ফরিদপুর) : ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার শরীলদিয়া এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে একটি ট্রাক উলটে যায়। এতে ঘটনাস্থলেই এক যুবক নিহত ও চারজন আহত হন। নিহত যুবক পবিত্র কুমার দাস (২২) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মোকসেদপুর গ্রামের শুকলাল দাসের ছেলে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কুমিল্লা : বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কালিশ্বর এলাকায় পিকআপের ধাক্কায় সিএনজি চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হন। মিয়াবাজার হাইওয়ে থানার ওসি নিরঞ্জন কুমার জানান, কালিশ্বর এলাকায় ঢাকামুখী লেন দিয়ে একটি সিএনজি মিয়ারবাজারের দিকে যাচ্ছিল। এ সময় সিএনজিকে পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ ধাক্কা দেয়। এতে চালকসহ পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন-চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের সফিক মিয়ার ছেলে সিএনজি চালক আব্দুল মতিন (৩৫) এবং একই উপজেলার হিঙ্গুলা গ্রামের আহসান উল্লাহের ছেলে মো. আরিফ (৩০)।

জয়পুরহাট : জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় পথচারী নূর বানু (৫১) মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে কালাই উপজেলার পুনট কোল্ড স্টোরেজের নান্দাইল দিঘি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর বানু বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের হাসমত আলীর মেয়ে। তিনি জয়পুরহাটের কালাইয়ে মেয়ের বাড়িতে যাওয়া পথে দুর্ঘটনার শিকার হন।

শ্যামনগর (সাতক্ষীরা) : বেলা আড়াইটার দিকে শ্যামনগর উপজেলার পাতড়াখোলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক আব্দুল আজিজ (৪৫) নিহত হয়েছেন। আজিজ শ্যামনগর উপজেলার বাধঘাটা গ্রামের হকমান গাজীর ছেলে। প্রত্যক্ষদর্শী রব্বানী জানান, বিপরীত দিক থেকে আসা মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী আজিজকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। শ্যামনগর থানার ওসি শাফিউল ইসলাম পাটোয়ারি জানান, ঘাতক চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

গোমতী সেতুতে ত্রুটি কুমিল্লায় চট্টগ্রামমুখী লেনে বন্ধ যান চলাচল

কুমিল্লায় চট্টগ্রামমুখী লেনে বন্ধ যান চলাচল

বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

জমা দেওয়া অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা

জমা দেওয়া অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম