Logo
Logo
×

Advertisement

খবর

২৪ ঘণ্টার আলটিমেটাম

রংপুর পলিটেকনিক অধ্যক্ষের পদত্যাগ দাবি, অবরুদ্ধ

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া শহীদকে পদত্যাগের দাবিতে ১২ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন অনিয়ম, সিদ্ধান্তহীনতা ও কুরুচিপূর্ণ আচরণের অভিযোগে তারা তাকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন। রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি অবরুদ্ধ ছিলেন। পরিস্থিতি মোকাবিলায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ-ইনস্টিটিউটের মাঠে নবীনবরণ অনুষ্ঠান আয়োজনের অনুমতি না দিয়ে অধ্যক্ষ অন্য প্রোগ্রাম ও বহিরাগতদের মাঠ ব্যবহারের সুযোগ দিয়েছেন।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নাম গোপন রেখে বিতর্কিত মন্তব্য করা, নারী শিক্ষার্থীদের প্রতি অশালীন আচরণ এবং সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের মতো একাধিক অভিযোগ তোলেন তারা।

শিক্ষার্থীরা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে যদি অধ্যক্ষ পদত্যাগ ঘোষণা না করেন, তাহলে সাধারণ শিক্ষার্থীরা তাদের নিজস্ব ব্যবস্থা গ্রহণ করবে।

অভিযোগের বিষয়ে অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া শহীদের বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মোবাইলটি তার কাছ থেকে ছিনিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।

সন্ধ্যার পর থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মারমুখী হয়ে ওঠেন। অধ্যক্ষকে তারা সকাল ৯টা থেকে কক্ষে অবরুদ্ধ করে রেখেছেন। অধ্যক্ষকে সেখানে বাইরে কারো সাথে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তার কাছে কোনো প্রকার খাবার সামগ্রীও দিতে দেওয়া হচ্ছে না বলে একাধিক কর্মচারী ও শিক্ষক জানিয়েছেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ সেখানে অবস্থান নিয়েছে। শিক্ষার্থীদের মারমুখী অবস্থার জন্য পুলিশ বল প্রয়োগ করতে পারছে না। তবে ঘটনাস্থল চারিদিক পুলিশ ঘিরে রেখেছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত যত ঘনিয়ে আসছে, ক্যাম্পাসে শিক্ষক-কর্মচারীদের পরিবার-পরিজনের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

ঘটনাস্থলে থাকা রংপুর মেট্রোপালিটন কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আমরা অধ্যক্ষকে নিরাপত্তা দিয়ে উদ্ধারের চেষ্টা করছি। রাত ঘনিয়ে আসায় সেখানে বল প্রয়োগ করা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। বল প্রয়োগের ঘটনাকে কোনো পক্ষ ইস্যু করে সেখানে বড় ধরনের নাশকতা ঘটাতে পারে, সে বিষয়টি মাথায় নিয়ে পুলিশ কাজ করছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

গজারিয়ায় পিয়াশ বাহিনীর হামলা, আহত ৩

গজারিয়ায় পিয়াশ বাহিনীর হামলা, আহত ৩

মোবাইল ফোন ছিনিয়ে যাত্রীকে ট্রেন থেকে ফেলে হত্যা

মোবাইল ফোন ছিনিয়ে যাত্রীকে ট্রেন থেকে ফেলে হত্যা

সংবাদ প্রকাশ করায় পিটিয়ে ভাঙা হলো সাংবাদিকের পা

সংবাদ প্রকাশ করায় পিটিয়ে ভাঙা হলো সাংবাদিকের পা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম