Logo
Logo
×
   

খবর

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে পাহাড়তলী বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়ার বিরুদ্ধে এক প্রকৌশলীর জমি দখলের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি রেস্টেুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রকৌশলী মশিউর রহমান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী দিলদার হোসেন ও মো. সোহেল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রকৌশলী মশিউর রহমান বলেন, পাহাড়তলী থানাধীন সরাইপাড়া গ্রীনভিউ আবাসিক এলাকার ২ নম্বর রোডের ৩৪ নম্বর বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। আমার বাসার কাছে উত্তর গ্রীনভিউ আবাসিক এলাকার কাজী বাড়ি রোডে বিএস ১০৪৭ দাগে আমার পাঁচ শতক জমির একটা প্লট রয়েছে। যার বিএস নামজারি খতিয়ান নং-২৫৫৫। জমির সব কাগজপত্র আপডেট থাকার সত্ত্বেও ৬ অক্টোবর পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া দেশীয় অস্ত্রে সজ্জিত দল নিয়ে আমার জায়গা দখলে নেয়। আমি অসহায় হয়ে জমির পাশে দাঁড়িয়ে ছিলাম ও ভয়ে কোনো প্রতিবাদ করতে পারিনি। আমি ওসি মহোদয়ের কাছে ফোন করে পুলিশি সাহায্য চাই। তিনি পুলিশ পাঠিয়েছিলেন। পুলিশ আসার আগেই বিএনপি নেতা জায়গাটি দখলে নেন। অথচ জসিম উদ্দিনের জমিসংক্রান্ত কোনো প্রকার নামজারি খতিয়ান ডিসিআর ও খাজনা রসিদ নেই।

এ ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিএমপি কমিশনার বরাবরে অভিযোগ করা হয়েছে।

জসিম উদ্দিন জিয়া যুগান্তরকে বলেন, কেউ আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলে আমি বাধা দিতে পারব। তার (প্রকৌশলী মশিউর) সঙ্গে জায়গা নিয়ে বিরোধ নেই। পথ নিয়ে বিরোধ রয়েছে। তিনি পথটি বন্ধ করে রেখেছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম