ইউসিবিডিতে মোনাশ ফাউন্ডেশনের ওরিয়েন্টেশন
Advertisement
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশে অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি) ২০২৫ সালের তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের জন্য মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এমইউএফওয়াই) প্রোগ্রামের ওরিয়েন্টেশন আয়োজন করেছে। ইউসিবিডির গুলশান ক্যাম্পাসে অনুষ্ঠানটির এ আয়োজনে নতুন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বাগত জানানো হয়। এমইউএফওয়াই আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ফাউন্ডেশন প্রোগ্রাম। সফলভাবে এ প্রোগ্রাম সম্পন্ন করার পর শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া কিংবা মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পান।
ইউসিবিডির একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেনের স্বাগত বক্তব্য দিয়ে ওরিয়েন্টেশন শুরু হয়। এরপর ইউসিবিডির প্রেসিডেন্ট ও প্রভোস্ট অধ্যাপক হিউ গিল বক্তৃতা করেন। অনুষ্ঠানে নিজেদের মতামত তুলে ধরেন মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ড্যানিয়েল লাম এবং বাংলাদেশে মোনাশ ইউনিভার্সিটির প্রতিনিধি আজরা করিম। সংবাদ বিজ্ঞপ্তি।
