Logo
Logo
×
   

ঘরে বাইরে

আয়োজন

মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ

Icon

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৫-এর আনুষ্ঠানিক সমাপ্তি হলো খেতাবপ্রাপ্ত বিজয়ী জেসিয়া ইসলামকে মুকুট পরানোর মধ্য দিয়ে। এই যাত্রা শুরু হয়েছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো অনলাইন আবেদনের মধ্য দিয়ে। নির্বাচিত হন শীর্ষ নয়জন প্রতিযোগী। দ্বিতীয়বারের মতো মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর স্পন্সর করতে পেরে শোকুবুতসু তাদের গৌরবময় অনুভূতির কথা প্রকাশ করেছে। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিতে এই প্ল্যাটফর্মকে সহযোগিতা করছে প্রতিষ্ঠানটি।

টপ নাইন থেকে বিচার-বিশ্লেষণের পর নির্বাচিত হন তিন ফাইনালিস্ট : জেসিয়া ইসলাম, সাজরিয়া তাবাসসুম প্রমা ও সোমাইয়া হারুন। ফাইনাল রাউন্ড শেষে জেসিয়া ইসলামকে মুকুট পরানো হয় এবারের মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৫ হিসাবে। সাজরিয়া তাবাসসুম প্রমা হন ফার্স্ট রানার-আপ, আর সেকেন্ড রানার-আপ হয়েছেন সোমাইয়া হারুন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অসংখ্য গণমাধ্যমকর্মী, আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের (AMTC) প্রতিষ্ঠাতা ও মিস ইন্টারন্যাশনালের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ আর শোকুবুতসুর মূল প্রতিনিধিরা।

জেসিয়া ইসলাম মাদকাসক্ত পথশিশুদের পুনর্বাসনে সক্রিয়ভাবে কাজ করছেন। অন্যদিকে, সাজরিয়া তাবাসসুম প্রমা ও সোমাইয়া হারুন দুজনেই সামাজিক প্রভাব বিস্তার করতে পারে এমন কমিউনিটি গড়ে তোলাসহ বিভিন্ন কল্যাণমূলক সামাজিক প্রকল্পে যুক্ত আছেন। জেসিয়া ইসলাম গৌরবের সঙ্গে বাংলাদেশের পতাকা বহন করবেন মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায়, যা অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর টোকিও, জাপানে। সেখানে তিনি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম