রেসিপি
খাবারে ভিন্ন স্বাদ
রেসিপি দিয়েছেন শেফ জাহেদ
Advertisement
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চিকেন কোফতা উইথ গ্রিলড ক্যাপসিকাম
যা লাগবে : ৫০০ গ্রাম চিকেন মিন্স, ১টি ছোট পেঁয়াজ কুচি, ২ কোয়া রসুন কুচি, ২ টেবিল চামচ ধনিয়াপাতা কুচি, ১ চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পাপরিকা, আধা চা চামচ কালো মরিচ, ১ চা চামচ লবণ, ১ টেবিল চামচ ব্রেডক্রাম্ব, ১ টেবিল চামচ অলিভ অয়েল।
গ্রিলড ক্যাপসিকাম : লাল, সবুজ ও হলুদ ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, অলিভ অয়েল, লবণ ও কালো মরিচ।
যেভাবে করবেন : চিকেনের সঙ্গে পেঁয়াজ, রসুন, ধনিয়াপাতা, সব মসলা, ব্রেডক্রাম্ব ও অলিভ অয়েল দিয়ে ভালোভাবে মাখুন। ৩০ মিনিট ফ্রিজে রাখুন। মিশ্রণটি কাঠের স্কিউয়ারে লম্বা করে কোফতার আকার দিন। গরম গ্রিলে ১২-১৫ মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করুন।
ক্যাপসিকাম, টমেটো ও পেঁয়াজ বড় টুকরো করে অলিভ অয়েল, লবণ ও কালো মরিচ মাখিয়ে গ্রিলে হালকা পোড়া দাগ আসা পর্যন্ত রান্না করুন। গরম প্লেটে চিকেন কোফতা ও গ্রিলড ক্যাপসিকাম সাজিয়ে পাশে গার্লিক সস ও টমেটো সালসা দিয়ে পরিবেশন করুন।
রোস্টেড এগপ্ল্যান্ট সালাদ
যা লাগবে : ২টি বড় এগপ্ল্যান্ট, ১টি ছোট বেল পেপার কুচি, ১টি পেঁয়াজ পাতলা করে কাটা, ২-৩ কোয়া রসুন কুচি, ১ মুঠো পার্সলি কুচি, ৩ টেবিল চামচ ডালিমের দানা, দেড় টেবিল চামচ ডালিমের মোলাসেস, ৩ টেবিল চামচ অলিভ অয়েল, দেড় টেবিল চামচ লেবুর রস, লবণ ও কালো মরিচ স্বাদমতো।
যেভাবে করবেন : প্রথমে এগপ্ল্যান্টের গায়ে হালকা ছিদ্র করে অলিভ অয়েল দিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর 220°C তাপমাত্রায় প্রিহিট করা ওভেনে ২৫-৩০ মিনিট রোস্ট করুন। বাইরের অংশ নরম ও হালকা পুড়ে গেলে বের করে ঠান্ডা করুন। খোসা ছাড়িয়ে অতিরিক্ত পানি ঝরিয়ে এগপ্ল্যান্ট মোটা করে কুচি করে নিয়ে একটি বাটিতে কুচি বেল পেপার, পেঁয়াজ, রসুন ও পার্সলি নিয়ে এর সঙ্গে রোস্ট করা এগপ্ল্যান্ট যোগ করুন। এবার একটি ছোট বাটিতে অলিভ অয়েল, লেবুর রস, ডালিমের মোলাসেস, লবণ ও কালো মরিচ ভালোভাবে মিশিয়ে ড্রেসিং তৈরি করুন। ড্রেসিংটি এগপ্ল্যান্ট ও সবজির ওপর ঢেলে আলতোভাবে মিশিয়ে নিয়ে স্বাদ দেখে লেবুর রস, লবণ বা ডালিমের মোলাসেস যোগ করুন। সালাদটি পরিবেশন প্লেটে সাজিয়ে ওপর থেকে ডালিমের দানা ও সামান্য কুচি করা পার্সলি ছড়িয়ে দিন। পরিবেশনের আগে ১৫-২০ মিনিট রেখে দিলে সব উপকরণের স্বাদ ভালোভাবে মিশে যাবে।
আদানা কাবাব
যা লাগবে : কাবাবের জন্য ৫০০ গ্রাম ল্যাম্ব, ১-২টি লাল মরিচ খুব সূক্ষ্মভাবে কুচি, ১ চা চামচ লবণ, ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, ১ চা চামচ পাপরিকা। পরিবেশনের জন্য : ৪টি ফ্ল্যাটব্রেড, ফ্রেশ হার্ব সালাদ, হায়দারি ডিপ, গ্রিল করা লাল মরিচ, লেবুর টুকরো, ইচ্ছা হলে।
যেভাবে করবেন : প্রথমে একটি বাটিতে ল্যাম্ব ্র, কুচি করা ওয়াগিউ বিফ ফ্যাট, লাল মরিচ, লবণ, লাল মরিচের গুঁড়া ও পাপরিকা নিন। হাত দিয়ে মিশ্রণটি ৫-৭ মিনিট ভালোভাবে মাখুন। মাংসের মিশ্রণটি আঠালো হয়ে একসঙ্গে ভালোভাবে বাঁধা না হওয়া পর্যন্ত মাখতে হবে। মিশ্রণটি ঢেকে ফ্রিজে ১-২ ঘণ্টা রেখে দিন। এতে মাংসের সঙ্গে মসলা ভালোভাবে মিশে যাবে এবং কাবাবের আকার দেওয়াও সহজ হবে। এরপর মাংসের মিশ্রণটি সমান ৪ ভাগে ভাগ করুন। প্রতিটি অংশ হাতে নিয়ে লম্বা একটি রডের শিখে করে আদানা কাবাবের শিখ আকৃতি দিন। হাতে সামান্য পানি লাগিয়ে কাবাবের পৃষ্ঠ মসৃণ করে নিন। এবার গ্রিল বা বারবিকিউ ভালোভাবে গরম করুন। কাবাবগুলো মাঝারি-উচ্চ আঁচে গ্রিল করুন এবং মাঝে মাঝে ঘুরিয়ে দিন। গ্রিল না করলে ওভেনে মোট ১০-১৫ মিনিট রান্না করুন, যতক্ষণ না মাংস পুরোপুরি রান্না হয়। কাবাব রান্নার শেষ দিকে ফ্ল্যাটব্রেডগুলো গ্রিলে কয়েক সেকেন্ড গরম করে নিন। গরম ফ্ল্যাটব্রেডের ওপর কাবাব কিছুক্ষণ রাখলে কাবাবের রস ও ফ্যাট ফ্ল্যাটব্রেডে মিশে আরও সুস্বাদু হবে। একটি প্লেটে গরম ফ্ল্যাটব্রেড রাখুন। এর ওপর আদানা কাবাব সাজিয়ে পরিবেশন করুন।
পাশে ফ্রেশ পেঁয়াজ, লিটুস সালাদ, হায়দারি ডিপ ও গ্রিল করা লাল মরিচ দিতে পারেন। ইচ্ছা হলে সঙ্গে কয়েক টুকরো লেবুও পরিবেশন করুন।
ল্যাম্ব শ্যাঙ্ক উজি রাইস
যা লাগবে : ৪টি ল্যাম্ব শ্যাঙ্ক, ৩ টেবিল চামচ রান্নার তেল, ১টি বড় পেঁয়াজ কুচি, ৩ কোয়া রসুন কুচি, ১টি গাজর ছোট করে কাটা, ১টি দারুচিনি, ৩টি এলাচ, ২টি লবঙ্গ, ১টি তেজপাতা, ১ চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ দারুচিনির গুঁড়া, আধা চা চামচ কালো মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ টমেটোর পেস্ট, ৭০০ মিলিলিটার ল্যাম্ব বা মাংসের স্টক, লবণ স্বাদমতো।
উজির জন্য : ৩০০ গ্রাম বাসমতী চাল, ১টি পেঁয়াজ পাতলা করে কাটা, ৫০ গ্রাম মাখন বা ঘি, আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, ৫০ গ্রাম কাজুবাদাম, ৫০ গ্রাম কিশমিশ, ৫০ গ্রাম পেস্তা বা কাঠবাদাম, লবণ স্বাদমতো।
যেভাবে করবেন : প্রথমে ল্যাম্ব শ্যাঙ্কগুলোতে লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দারুচিনির গুঁড়া ও কালো মরিচের গুঁড়া মাখিয়ে নিন। একটি ভারী পাত্রে তেল গরম করে ল্যাম্ব শ্যাঙ্কগুলো সব দিক থেকে ভালোভাবে বাদামি করে ভাজুন। এরপর পাত্র থেকে তুলে রাখুন। একই পাত্রে পেঁয়াজ ও গাজর দিয়ে কয়েক মিনিট নরম করুন। রসুন, দারুচিনি, এলাচ, লবঙ্গ ও তেজপাতা দিয়ে আরও ১ মিনিট ভাজুন। এরপর টমেটোর পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ল্যাম্ব শ্যাঙ্কগুলো পাত্রে ফিরিয়ে দিয়ে ধীরে ধীরে স্টক ঢেলে দিন। ঢেকে কম আঁচে প্রায় দেড়-দুই ঘণ্টা রান্না করুন, যতক্ষণ না মাংস নরম হয়ে হাড় থেকে সহজে আলাদা হতে শুরু করে। এদিকে বাসমতী চাল ভালোভাবে ধুয়ে ২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। একটি পাত্রে মাখন বা ঘি গরম করে পেঁয়াজ ভেজে হালকা বাদামি করে নিন। কাজুবাদাম ও কিশমিশ দিয়ে অল্প সময় ভাজুন। ভেজানো চাল দিয়ে কয়েক মিনিট নাড়ুন। হলুদ ও জিরার গুঁড়া এবং পরিমাণমতো লবণ দিয়ে মিশিয়ে নিন। এরপর চালের উপযুক্ত পরিমাণ পানি বা ল্যাম্বের রান্নার স্টক দিয়ে ঢেকে রান্না করুন। চাল প্রায় সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে কম আঁচে আরও কয়েক মিনিট রেখে দিন। চাল রান্না হয়ে গেলে আলতোভাবে ঝরঝরে করে নিন এবং ওপর থেকে ভাজা কাজুবাদাম, কিশমিশ ও পেস্তা বা কাঠবাদাম ছড়িয়ে দিন।
