Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

দোহার নবাবগঞ্জের সব ধর্ষণের বিচার দাবিতে বিক্ষোভ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সম্প্রতি ঢাকার নবাবগঞ্জের একটি মাদ্রাসায় ছাত্রীকে জামায়াত নেতা ও অধ্যক্ষ কর্তৃক যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা হয়। এ ঘটনাসহ দোহার নবাবগঞ্জের সব ধর্ষণের বিচার দাবিতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় জনতা। রোববার বিকাল সাড়ে ৪টায় বাগমারা কোর্ট বিল্ডিং থেকে একটি মিছিল নিয়ে কয়েকশ নারী কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশ করে।

এ সময় তারা জামায়াত নেতার বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে বিচার দাবি করেন। শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে নারী সমাজের নেত্রীরা বলেন, গত ৯ মাসে নবাবগঞ্জে ১৫টি ধর্ষণ, ১১টি ধর্ষণ চেষ্টা ও ১২টি নারী নির্যাতনের ঘটনা ঘটে। তারা এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার দাবি করেন। একই সঙ্গে যৌন হয়রানির অভিযোগে ওই জামায়াত নেতাকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। ধর্ষকের কোনো দলীয় পরিচয় নেই। সে অপরাধী, তার বিচার করতে হবে এটাই চাওয়া।

২৩ সেপ্টেম্বর নবাবগঞ্জের বাগমারায় আইডিয়াল মাদ্রাসার ৭ম শ্রেণির এক ছাত্রীকে জামায়াত নেতা মোহাম্মদ আলী যৌন হয়রানি করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ২ অক্টোবর রাতে ওই ছাত্রীর মা নবাবগঞ্জ থানায় জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সুনামগঞ্জে এমপি নুরুলের বিরুদ্ধে অভিযোগ ৯ কোটি টাকার কাজে এক কোটি চাঁদা দাবি

৯ কোটি টাকার কাজে এক কোটি চাঁদা দাবি

২২ দিন আটকে রেখে দুই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ

২২ দিন আটকে রেখে দুই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ

জয়-পুতুলসহ ৮ জনের আয়কর নথি জব্দের আদেশ

জয়-পুতুলসহ ৮ জনের আয়কর নথি জব্দের আদেশ

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি বেসরকারিতে নিম্নগতি সরকারিতে ঊর্ধ্বগতি

বেসরকারিতে নিম্নগতি সরকারিতে ঊর্ধ্বগতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম