Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

জয়-পুতুলসহ ৮ জনের আয়কর নথি জব্দের আদেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ আটজনের বিরুদ্ধে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ২০২৫-২০২৬ করবর্ষ পর্যন্ত প্রতিষ্ঠানটির আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব রেকর্ডপত্র জব্দ করতে আদেশ দেওয়া হয়। বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ এ তথ্য জানান।

দুদকের আবেদনে বলা হয়, সিআরআইয়ের অনুকূলে বিভিন্ন কোম্পানির কাছ থেকে অনুদান গ্রহণ, আয়কর সুবিধা প্রদান এবং অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়েছে। মামলায় জয় ও পুতুল ছাড়াও সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক শাব্বির বিন শামস, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং কর আপিলের সদস্য রওশন আরা আক্তারকে আসামি করা হয়েছে।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, ২৩টি কোম্পানির কাছ থেকে সিআরআইয়ের হিসাবে ৪৫ কোটি ৩৫ লাখ ৯৫ হাজার টাকা গ্রহণ করা হয়। ২০১৩-২০১৪ থেকে ২০২৩-২০২৪ করবর্ষ পর্যন্ত প্রতিষ্ঠানটির মোট আয় দেখানো হয়েছে ১০০ কোটি ৩১ লাখ ৪০ হাজার ৪৮৬ টাকা। এর মধ্যে ১৫ কোটি ৬৮ লাখ ৫৯ হাজার ৫২১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

সিআরআইয়ের ২৫টি ব্যাংক হিসাবে ২৪৭ কোটি ৮৫ লাখ টাকার বেশি জমা এবং ১৯১ কোটি ২১ লাখ টাকার বেশি উত্তোলন করা হয়েছে। এসব হিসাবে মোট লেনদেনের পরিমাণ ৪৩৯ কোটি টাকার বেশি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সুনামগঞ্জে এমপি নুরুলের বিরুদ্ধে অভিযোগ ৯ কোটি টাকার কাজে এক কোটি চাঁদা দাবি

৯ কোটি টাকার কাজে এক কোটি চাঁদা দাবি

২২ দিন আটকে রেখে দুই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ

২২ দিন আটকে রেখে দুই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ

জয়-পুতুলসহ ৮ জনের আয়কর নথি জব্দের আদেশ

জয়-পুতুলসহ ৮ জনের আয়কর নথি জব্দের আদেশ

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি বেসরকারিতে নিম্নগতি সরকারিতে ঊর্ধ্বগতি

বেসরকারিতে নিম্নগতি সরকারিতে ঊর্ধ্বগতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম