Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

বাংলামোটরে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রত্যাশীরা। অবিলম্বে এ পদে নিয়োগ (বিশেষ) (সংশোধন) বিধিমালা-২০২৫ অনুমোদন এবং অযাচিত শূন্য পদগুলোতে দ্রুততম সময়ে সুপারিশ করার দাবিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর থেকেই তারা সেখানে জড়ো হন। এ সময় নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের বিক্ষোভের কারণে ফার্মগেট ও শাহবাগ সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। রাত সাড়ে ১১টার পরও তারা সেখানে অবস্থান করেন। আন্দোলনকারীরা জানান, বিসিএস নন-ক্যাডার পদে নিয়োগে বিশেষ বিধিমালা-২০২৫ অনুমোদন বিলম্বিত এবং পদপ্রত্যাশী প্রার্থীদের সুপারিশ বঞ্চিত করার প্রতিবাদে তারা মাঠে নেমেছেন। এর আগে সকালে আগারগাঁওয়ে পিএসসির সামনে অবস্থানকালে পুলিশ তাদের জোরপূর্বক সরিয়ে দেয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম