Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

পুলিশে দেওয়ার হুমকি, ফাঁস দিল শিশু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর হাতিরপুল কাঁঠালবাগানের একটি বাসায় আবু হাসান (৮) নামে এক শিশু ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

শিশুটির বোন আয়শা আক্তার জানিয়েছেন, হাসান বিকালে বাসার নিচে শিশুদের সাথে খেলাধুলা করছিল। একপর্যায়ে তার সহপাঠীকে (শিশু) মারধর করে বাসায় এলে তার মা ও বোন তাকে বকা দেয়। যে শিশুটিকে মারধর করেছিল তার নানি ভয় দেখিয়ে বলেছিল ‘তোমাকে পুলিশে ধরিয়ে দেব’। পরে তার মা বোন কেউ বাসায় না থাকায় মায়ের ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ফ্যানের সাথে ঝুলে পড়ে। সেখান থেকে রাত সাড়ে ৬টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, শিশুটির লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কিশোরগঞ্জ অষ্টগ্রাম বর্ধমান গ্রামের ভ্যানচালক ইসলাম উদ্দিনের ছেলে আবু হাসান। হাতিরপুল কাঁঠালবাগানে একটি পাঁচতলা বাড়ির চারতলায় পরিবারের সাথে থাকত। দুই ভাই এক বোনের মধ্যেও সে ছিল দ্বিতীয়। মাদ্রাসায় লেখাপড়া করলেও কিছুদিন ধরে মাদ্রাসায় যেত না।

Advertisement

Advertisement

আরও পড়ুন

১৪৪ ধারা, তবু ভিড় ইনানীতে গ্যাসের সঙ্গে তেলের অস্তিত্ব

ইনানীতে গ্যাসের সঙ্গে তেলের অস্তিত্ব

গাজীপুরে তিতাস সার্ভে টিমের ওপর হামলা, আহত ৬

গাজীপুরে তিতাস সার্ভে টিমের ওপর হামলা, আহত ৬

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হাসপাতালে ১২৬২

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হাসপাতালে ১২৬২

পুলিশে দেওয়ার হুমকি, ফাঁস দিল শিশু

পুলিশে দেওয়ার হুমকি, ফাঁস দিল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম