ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হাসপাতালে ১২৬২
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ডেঙ্গুতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ২৬২ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ বছর দেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭৫, চট্টগ্রাম বিভাগে ২৬৮, খুলনা বিভাগে ১৩১, রাজশাহী বিভাগে ১১২, রংপুর বিভাগে ৪৮, বরিশাল বিভাগে ১৮২ এবং সিলেট বিভাগে ১১ জন রয়েছেন। এ বছর এখন পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৩৩ হাজার ৩৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এক লাখ ২৬ হাজার ৭১৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মোট মারা যাওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে শূন্য, মে মাসে এক ও জুনে ১৩ জন প্রাণ হারান। এরপর পরিস্থিতির অবনতি হতে থাকে। জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন মারা যান। সেই তুলনায় সেপ্টেম্বরে অবস্থার আরও অবনতি ঘটে। প্রাণহানি হয় ১৪৮ জনের। আর চলতি অক্টোবরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭৩ জনের।
