হেলমেট না থাকায় ‘সেনাসদস্যের মারধরে’ যুবকের মৃত্যু!
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাতক্ষীরার আশাশুনিতে সেনাবাহিনীর টহল দলের সদস্যের মারধরে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে কাকবাশিয়া বাজারে নিহত ইসমাইল হোসেন (২২) জেলেখালির মহিরউদ্দীন সানার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে হেলমেট ছাড়াই তিন বন্ধু কাকবাশিয়া বাজারে আসছিলেন। এ সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের গতিরোধ করেন এবং ইসমাইল হোসেনকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়। ঘটনার পরপরই সেনাসদস্যরা সেখান থেকে চলে যান।
আশাশুনি থানার ওসি শামীম আহমেদ খান বলেন, ‘ঘটনাস্থলে একজনের লাশ পড়ে থাকার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
এ বিষয়ে সাতক্ষীরা ৩৭ বীরের অধিনায়ক লে. কর্নেল নাদিম হাসান জানান, যান তল্লাশি বা মোটরসাইকেলের কাগজপত্রাদি বা হেলমেট যাচাইকরণের বিষয়টি সেনাসদস্যরা পুলিশের উপস্থিতিতে করে থাকে। কাকবাসিয়া এলাকায় এ ধরণের তল্লাশি কার্যক্রমের বিষয়টি তার জানা নেই।
