Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

চাঁদাবাজির অডিও ফাঁস

তারেক রহমান আইলেও কাম হইব না

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তারেক রহমান আইলেও কাম হইব না

Advertisement

গাজীপুর মহানগর ৫১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাতুল শিকদার অমির চাঁদা চেয়ে ফোনালাপের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। সোমবার ফাঁস হওয়া ফোনালাপে তাকে এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করতে এবং অকথ্য ভাষায় হুমকি দিতে শোনা গেছে।

ফেসবুকে ফাঁস হওয়া অডিওতে রাতুল শিকদার বলেন, আপনি আমাকে একদিন দিয়েছেন এক হাজার টাকা, আরেক দিন দিয়েছেন পাঁচশ টাকা। আজকা ভাই দুই-তিন হাজার টাকা দিয়েন। আপনি টাকাটা পাঠাইবেন নাকি, বুঝলাম না। ৮ হাজার টাকাই তো বুঝলাম না ভাই। অফিসের কিন্তু কিছুই বার করতে পারবেন না। আপনি টাইম দিয়েছেন পাঁচটা সাড়ে-পাঁচটা। সাড়ে পাঁচটার পর কয়ডা ফোন দিলাম, ফোন ধরেন নাই বা ব্যাকও করলেন না। আমারে বুঝান ফোন ধরেন নাই কেন?

তিনি আরও বলেন, আপনার এত বড় ক্ষমতা, ফোন ধরেন দেহি। ফোন ধরেন না, আবার আরেকজনের নাম ভাঙ্গান মিয়া। এখানে স্বয়ং তারেক রহমান আইলেও কাম হইব না। আপনি তো পাপ্পু সরকারের নাম বেচেন মিয়া। আপনি সুমন লস্কররে কইয়েন পাপ্পু সরকার না, তারেক রহমানের নাম কইলেও কাজ হইব না। বুঝেন নাই, এইডা আমার বাড়ির রোড। এখানে প্রাইম মিনিস্টার আইলেও কাজ হইব না, বুঝেন নাই। এইডা সবই আমার জানা আছে, ফাঁপরে কাম কাজে নাই, আমি ফাঁপরে ডরাই না। আপনি পাপ্পু সরকার, সুমন লস্কর আর কেডা কেডা আছে লইয়া বন এবং কন আমি আইতাছি। কন, আমি একলাই আইমু সমস্যা নাই। আপনি কল ধরেন মিয়া, আপনি কত বড় আমি দেখমু, বুঝেন নাই। আপনি আমার রোডে থাইককা পাপ্পু সরকারের কথা কন, ফাইজলামি করেন মিয়া। আপনি কইয়েন বশিরের ভাইস্তায় কইছে এই কথা। আপনি এলাকায় থাকেন আমার, আরেকজনের নাম ভাঙ্গন মিয়া। আপনি তো বড় লোকের নাম কইছেন। কননা কেন কই আছেন, লোকেশন কন, আমি আইতাছি। আপনি কই আছেন কন, আপনার সঙ্গে দেখা করি। আপনি কত বড় হয়ে গেছেন দেখি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘হয় অর্থ, নয় রক্ত’— চাঁদা দাবিতে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি

‘হয় অর্থ, নয় রক্ত’— চাঁদা দাবিতে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি

চাঁদাবাজি বন্ধে আসছে নতুন আইন: আইজিপি

চাঁদাবাজি বন্ধে আসছে নতুন আইন: আইজিপি

মামুন-মশিউর-জামিলের চাঁদাবাজি নেটওয়ার্কের তিন ভাই গ্রেফতার

মামুন-মশিউর-জামিলের চাঁদাবাজি নেটওয়ার্কের তিন ভাই গ্রেফতার

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

গাড়ি আটকে মালামাল লুট-চাঁদাবাজি, ছাত্রদলের ৮ নেতাকর্মীকে শোকজ

গাড়ি আটকে মালামাল লুট-চাঁদাবাজি, ছাত্রদলের ৮ নেতাকর্মীকে শোকজ

চাঁদা হিসেবে দিতে হবে অর্ধেক জমি, নয়তো টাকা!

চাঁদা হিসেবে দিতে হবে অর্ধেক জমি, নয়তো টাকা!

আরও পড়ুন

সুনামগঞ্জে এমপি নুরুলের বিরুদ্ধে অভিযোগ ৯ কোটি টাকার কাজে এক কোটি চাঁদা দাবি

৯ কোটি টাকার কাজে এক কোটি চাঁদা দাবি

২২ দিন আটকে রেখে দুই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ

২২ দিন আটকে রেখে দুই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ

জয়-পুতুলসহ ৮ জনের আয়কর নথি জব্দের আদেশ

জয়-পুতুলসহ ৮ জনের আয়কর নথি জব্দের আদেশ

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি বেসরকারিতে নিম্নগতি সরকারিতে ঊর্ধ্বগতি

বেসরকারিতে নিম্নগতি সরকারিতে ঊর্ধ্বগতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম