Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

আড়াইহাজারে শ্বশুরবাড়িতে আগুন দিল জামাতা

দগ্ধ শাশুড়ি, স্ত্রী ও সন্তান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আড়াইহাজারে শ্বশুরবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আলমগীর নামে এক জামাতার বিরুদ্ধে। ঘরের ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে আগুন দেওয়ায় শাশুড়ি, স্ত্রী ও তার শিশুসন্তান দগ্ধ হয়েছেন। বুধবার রাত ৩টার দিকে আড়াইহাজার পৌরসভার দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ শাশুড়ি মোমেলা ও তার মেয়ে তানিয়া আক্তার বৃষ্টি ও নাতনি হাফসাকে ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আলমগীর উপজেলার ঝাউগাঁও গ্রামের বাসিন্দা এবং তানিয়া আক্তার বৃষ্টির স্বামী। আড়াইহাজার থানার এসআই হাকিম জানান, বুধবার রাতে মোমেলা, তার মেয়ে তানিয়া আক্তার বৃষ্টি ও নাতনি হাফসা বসতঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে ঘরে আগুন লাগে। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় মোমেলা গুরুতর দগ্ধ হন। তার মেয়ে তানিয়ার হাত এবং নাতনি হাফসার নাক আগুনে দগ্ধ হয়। তিনি জানান, তানিয়ার সঙ্গে তার স্বামী আলমগীরের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের জেরে আলমগীর ঘরের ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে আগুন দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, এ ঘটনায় জামাতা আলমগীরকে আসামি করে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গুলশান-বনানী পূজামণ্ডপে প্রধানমন্ত্রী দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে

দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে

সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

১৫ প্রণোদনা তহবিল ৬২ হাজার কোটি টাকার পাঁচ মাসে বিতরণ ২০ শতাংশ

৬২ হাজার কোটি টাকার পাঁচ মাসে বিতরণ ২০ শতাংশ

জামায়াতের মনের মধ্যে আওয়ামী লীগ: রিজভী

জামায়াতের মনের মধ্যে আওয়ামী লীগ: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম