Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

১৫ প্রণোদনা তহবিল

৬২ হাজার কোটি টাকার পাঁচ মাসে বিতরণ ২০ শতাংশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ব্যবসা বাণিজ্য চাঙা করতে কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত প্রণোদনা তহবিলের আকার বেড়ে ৬২ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে ১৫ অক্টোবর পর্যন্ত ৫ মাসে বিতরণ করা সম্ভব হয়েছে মাত্র ১১ হাজার ৯৬০ কোটি টাকা। যা মোট প্রণোদনার ২০ শতাংশের কম। বিতরণের প্রক্রিয়ায় রয়েছে আরও ২ হাজার ৫৬০ কোটি টাকা। এর মধ্যে পুরো বন্ধ ও আংশিক বন্ধ শিল্প কারখানা চালু করতে ঘোষিত প্রণোদনা তহবিলের ২০ হাজার কোটি টাকার মধ্যে আলোচ্য সময়ে বিতরণ করা হয়েছে ৫৬১ কোটি টাকা। যা এ খাতের তহবিলের ৩ শতাংশের কম। এ খাতে আরও ৯২৯ কোটি ৫০ লাখ টাকা বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে। ৬টি তহবিল থেকে কোনো অর্থ বিতরণ করাই সম্ভব হয়নি। রোববার কেন্দ্রীয় ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

প্রণোদনা প্যাকেজের আওতায় ১৫টি তহবিল রয়েছে। বিতরণ ও প্রক্রিয়াধীন মিলে প্রণোদনা প্যাকেজের আওতায় মোট অর্থের পরিমাণ দাঁড়াচ্ছে ১৪ হাজার ৫২০ কোটি টাকা। মে মাসে কেন্দ্রীয় ব্যাংক ব্যবসা বাণিজ্য চাঙা ও কর্মসংস্থান সৃষ্টি করতে মোট ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। পরবর্তীতে এর আকার আরও ২ হাজার কোটি টাকা বাড়িয়ে মোট ৬২ হাজার কোটি টাকা করা হয়েছে।

প্যাকেজ ভিত্তিক প্রণোদনা তহবিলের মধ্যে প্রি শিপমেন্ট ক্রেডিটের পরিমাণ ৫ হাজার কোটি টাকা। এর মধ্যে আলোচ্য সময়ে বিতরণ করা হয়েছে ৬ হাজার ৯১৭ কোটি টাকা। কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির তহবিলের আকার ৫ হাজার কোটি টাকা। এর মধ্যে বিতরণ করা হয়েছে ২ হাজার ৫০০ কোটি টাকা। সিএমএসএমই খাতে চলতি মূলধন জোগান দিতে ৫ হাজার কোটি টাকার তহবিলের মধ্যে বিতরণ করা হয়েছে ৯০৮ কোটি টাকা।

বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক্-অর্থায়ন তহবিলের আকার ২০ হাজার কোটি টাকা। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৫৬১ কোটি টাকা। বিতরণের প্রক্রিয়ায় আছে ৯২৯ কোটি ৫০ লাখ টাকা।

সৃজনশীল অর্থনীতি বিকাশের জন্য ৫০০ কোটি টাকার তহবিলের পুরো অর্থই বিতরণ করা হয়েছে।

কৃষি উৎপাদন বাড়ানো ও পল্লী এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গঠিত তহবিলের আকার ১০ হাজার কোটি টাকা। এর মধ্যে বিতরণ করা হয়েছে ২৯৩ কোটি টাকা।

বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গঠিত তহবিলের আকার ১ হাজার কোটি টাকা। এ খাতে বিতরণ করা হয়েছে ২০০ কোটি টাকা। উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে গঠিত তহবিলের আকার ৩ হাজার কোটি টাকা। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৪৮ কোটি ৬৭ লাখ টাকা। স্টার্টআপ খাতে ঋণ দিতে গঠিত তহবিলের আকার ৫০০ কোটি টাকা। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৩২ কোটি ৫৯ লাখ টাকা। বিতরণের প্রক্রিয়ায় রয়েছে আরও ৫ কোটি টাকা।

বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গঠিত তহবিলের আকার ১ হাজার কোটি টাকা। পুরো অর্থই বিতরণের প্রক্রিয়ায় রয়েছে। এখন পর্যন্ত কোনো অর্থ বিতরণ করা হয়নি। সবুজ অর্থায়ন ও সবুজ কারখানা গড়তে ১ হাজার কোটি টাকার তহবিলের মধ্যে এখনো কোনো অর্থ বিতরণ করা সম্ভব হয়নি। বিতরণের প্রক্রিয়ায় রয়েছে ৫২৭ কোটি টাকা।

চামড়াজাত পণ্য ও পাদুকা রপ্তানিমুখী খাতে তহবিলের আকার ২ হাজার কোটি টাকা। এর মধ্যে ৯৮ কোটি টাকা বিতরণের প্রক্রিয়ায় রয়েছে। কোনো অর্থ এখনো বিতরণ করা সম্ভব হয়নি। এছাড়া রপ্তানি বহুমুখীকরণ ৩ হাজার কোটি টাকা, গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে ১ হাজার কোটি টাকা এবং হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানি খাতে ২ হাজার কোটি টাকার তহবিলের মধ্যে এখনো কোনো অর্থ বিতরণ হয়নি এবং বিতরণের প্রক্রিয়ায়ও নেই।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গুলশান-বনানী পূজামণ্ডপে প্রধানমন্ত্রী দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে

দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে

সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

১৫ প্রণোদনা তহবিল ৬২ হাজার কোটি টাকার পাঁচ মাসে বিতরণ ২০ শতাংশ

৬২ হাজার কোটি টাকার পাঁচ মাসে বিতরণ ২০ শতাংশ

জামায়াতের মনের মধ্যে আওয়ামী লীগ: রিজভী

জামায়াতের মনের মধ্যে আওয়ামী লীগ: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম