Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর আবদুল গনি রোড থেকে সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে। এছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নতুন নামকরণ করা হয়েছে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরে সচিবালয়ে অফিস করার লক্ষ্যমাত্রা নিয়ে সরকার এগোচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা করা হয়েছে। ঢাকার আগের মাস্টারপ্ল্যানে এ এলাকার জন্য জায়গা বরাদ্দ রয়েছে। সেখানে প্রায় ৩১ একর জায়গাজুড়ে নতুন সচিবালয় নির্মাণ করা হবে। এটি নান্দনিক স্থাপনা হবে, যার নকশায় স্থপতি লুই আই কানের মূল ভাবনার সঙ্গে যোগসূত্র থাকবে। তবে পুরোপুরি একই নকশায় এটি তৈরি হবে না। সেই ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ সচিবালয় নির্মাণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গুলশান-বনানী পূজামণ্ডপে প্রধানমন্ত্রী দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে

দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে

সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

১৫ প্রণোদনা তহবিল ৬২ হাজার কোটি টাকার পাঁচ মাসে বিতরণ ২০ শতাংশ

৬২ হাজার কোটি টাকার পাঁচ মাসে বিতরণ ২০ শতাংশ

জামায়াতের মনের মধ্যে আওয়ামী লীগ: রিজভী

জামায়াতের মনের মধ্যে আওয়ামী লীগ: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম