বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ
সভাপতি শায়লা আহমেদ, সম্পাদক আল জাবের
Advertisement
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যের বাচিক চর্চার জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসাবে আবৃত্তিশিল্পী শায়লা আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসাবে আবৃত্তিশিল্পী সৈয়দ আল জাবের নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন-সহসভাপতি ড. আব্দুর রহমান রকিব, সহকারী সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক আহমদ মঈনুদ্দীন, অর্থ সম্পাদক মাফরুজা আক্তার সেতু, অনুষ্ঠান সম্পাদক শান্ত ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক নোমান বাশার, আন্তর্জাতিক সম্পাদক শুয়াইব জিবরান আহমেদ। নির্বাহী সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছেন আবৃত্তিশিল্পী-লেখক-গবেষক নাসিম আহমেদ, মুহাম্মাদ ইউসুফ এবং অতন্দ্রিলা আহমেদ অন্তর। সংবাদ বিজ্ঞপ্তি
