Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই করতে চাই: মুক্তিযুদ্ধমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং শহীদ ও বীরাঙ্গনাদের তালিকা নিয়ে বিতর্কের অবসান ঘটাতে নির্মোহভাবে এটি যাচাই করতে চাই। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে কোনো মিথ্যা বা কলঙ্ক রাখতে চায় না সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার মুক্তিযুদ্ধে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রকৃত তালিকা প্রণয়নের কৌশল ও করণীয় নির্ধারণে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে সংসদে, সংসদের বাইরে ও রাস্তাঘাটে বিভিন্ন আলোচনায় উঠে এসেছে, মুক্তিযোদ্ধাদের সঙ্গে হাজার হাজার অমুক্তিযোদ্ধা যুক্ত হয়েছেন। এ নিয়ে সর্বত্র সমালোচনা হচ্ছে ও অনেক বিতর্ক রয়েছে। স্বাধীনতার সময় সম্ভ্রমহানির শিকার বীরাঙ্গনা মা-বোনদের বিষয়টিও আলোচনায় এসেছে। এসব নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে নির্মোহভাবে। দল-মতের ঊর্ধ্বে উঠে এ বিষয়গুলো যদি সঠিকভাবে তুলে আনতে পারি, তাহলে আমরা ইতিহাসের দায় থেকে নিজেদের মুক্ত করতে পারব। অমুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে প্রক্রিয়া শেষ হতে কত সময় লাগবে তা নির্দিষ্ট করে এখনই বলা সম্ভব নয়। তিনি বলেন, ‘কাজ করছি, কাজ করতে দেন আমাদের। আপনাদের সহযোগিতা চাই। কাজের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য সঠিক ধারায় নিয়ে যেতে চাই। আবারও বলি, নির্মোহভাবে কোনো দল নেই, মত নেই। তিনি জানান, এ নিয়ে আগে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন পর্যায় থেকে মতামত নেওয়ার জন্য গোলটেবিলের আয়োজন করা হবে।

মন্ত্রী বলেন, সেদিন এক পত্রিকায় দেখলাম ৮৫ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা, যেটাকে আমি অমুক্তিযোদ্ধা বলব। তিনি জানান, মুক্তিযুদ্ধের তালিকায় অমুক্তিযোদ্ধাদের থাকা স্বাধীনতার ইতিহাসের একটি দায়। সেই দায় থেকে বেরিয়ে আসতে মন্ত্রণালয় কাজ করছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক পানি ব্যবস্থাপনায় বাড়তি তহবিল চায় বিজিএমইএ

পানি ব্যবস্থাপনায় বাড়তি তহবিল চায় বিজিএমইএ

এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান স্পিকার হাফিজ

এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান স্পিকার হাফিজ

বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই করতে চাই: মুক্তিযুদ্ধমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই করতে চাই: মুক্তিযুদ্ধমন্ত্রী

বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ সভাপতি শায়লা আহমেদ, সম্পাদক আল জাবের

সভাপতি শায়লা আহমেদ, সম্পাদক আল জাবের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম