Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

মুগ্ধসহ ১১ জনকে হত্যা

হাবিব হাসানসহ ২৬ জনের বিচার শুরুর আদেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জুলাই আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা ‘মানবতাবিরোধী’ অপরাধের মামলায় ঢাকা-১৮ আসনের সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসানসহ ২৬ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রোববার চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অভিযোগ গঠন করে এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন-বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। সূচনা বক্তব্যসহ সাক্ষ্যগ্রহণের জন্য জন্য আগামী ৪ নভেম্বর দিন রাখা হয়েছে।

শুনানিতে ট্রাইব্যুনালে প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মার্জিনা রায়হান, তারেক আবদুল্লাহ, মঈনুল করিম ও সহিদুল ইসলাম সরদার উপস্থিত ছিলেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সুলতান মাহমুদ, আবুল হাসানসহ রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। সকালে গ্রেফতার আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান অভিযোগ দুটি পড়ে শোনান। পরে কাঠগড়ায় থাকা আসামিদের কাছে তারা দোষী নাকি নির্দোষ, তা জানতে চাওয়া হলে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন তারা। মামলায় অভিযুক্ত ২৬ আসামির আটজন গ্রেফতার রয়েছেন। মামলার বাকি ১৮ আসামি পলাতক।

পলককে থামালেন ট্রাইব্যুনাল : মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষীর জবানবন্দির একটি অংশ বাদ দেওয়ার আবেদন ঘিরে বাদানুবাদের একপর্যায়ে সাক্ষীকে উদ্দেশ করে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ভয় পাইছে, ভয় পাইছে’। এ সময় পলককে থামিয়ে কথা কম বলতে বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এ ঘটনা ঘটে। এদিন একই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও পলকের বিরুদ্ধে দশম সাক্ষী হিসাবে জবানবন্দি দেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কর্মকর্তা মাহদী আমিন। জবানবন্দির একপর্যায়ে সাক্ষীর কাছে একটি প্রশ্ন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। অর্থাৎ তার কথাটি ভূতাপেক্ষ কিনা এটা জানতে চান। এ নিয়ে প্রথমে সাক্ষী বলতে না চাইলেও বলে ওঠেন ভূতাপেক্ষ হবে। ঠিক তখনই কাঠগড়ায় দাঁড়িয়ে প্রসিকিউশনের উদ্দেশ্যে পলক বলেন, ‘এত অধৈর্য হচ্ছেন কেন। এখানে আমার বিচার হচ্ছে। ধৈর্য নিয়ে কথা বলবেন। এখানে সবাই বিচারপ্রার্থী। আমরা আপনার কোনো আদেশ বা কথা শুনতে এখানে আসিনি।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

স্ত্রীর কাছে ব্যবসার টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

স্ত্রীর কাছে ব্যবসার টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি আয়াসসহ ৪ জন রিমান্ডে

আয়াসসহ ৪ জন রিমান্ডে

মুগ্ধসহ ১১ জনকে হত্যা হাবিব হাসানসহ ২৬ জনের বিচার শুরুর আদেশ

হাবিব হাসানসহ ২৬ জনের বিচার শুরুর আদেশ

গুলশান সোসাইটি অফিসে চাঁদা দাবি, গ্রেফতার ৩

গুলশান সোসাইটি অফিসে চাঁদা দাবি, গ্রেফতার ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম