Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নে শিক্ষককে গণপিটুনি

Icon

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

টঙ্গীর আউচপাড়া এলাকায় এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মুসলেউদ্দিনকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। বুধবার দুপুরে ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত মুসলেউদ্দিন ওই মাদ্রাসার সহকারী অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। শিশুটির পরিবারের অভিযোগ, তিন দিন আগে মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এরপর থেকে শিশুটি মাদ্রাসায় যেতে চাচ্ছিল না। পরিবারের সদস্যরা এর কারণ জানতে চাইলে প্রথমে সে কিছু জানায়নি। একপর্যায়ে মা-বাবার জিজ্ঞাসাবাদে শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা খুলে বলে। পরে তার বাবা দুপুরে মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন মাদ্রাসায় জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষককে মারধর করে। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত শিক্ষককে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওসি আরিফুর রহমান বলেন, আমরা তাকে আটক করেছি। পরবর্তী আইনত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে মৃত্যু সোয়া লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে মৃত্যু সোয়া লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার বেসরকারি খাতে বিনিয়োগ ও ঋণ বাড়াতে বিশেষ ছাড়

বেসরকারি খাতে বিনিয়োগ ও ঋণ বাড়াতে বিশেষ ছাড়

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম